শনিবার, ১৩ জুন ২০২৬
logo
Breaking News
বাজেটের আকার বড় হলেও বাস্তবায়ন সম্ভব: এফবিসিসিআই বিরোধীদলের উদ্দেশ্যই মানুষকে বিভ্রান্ত করা: প্রধানমন্ত্রী সড়ক দুর্ঘটনায় মে মাসে ৬২২ জন নিহত: যাত্রী কল্যাণ সমিতি বিনিয়োগে দক্ষিণ এশিয়ার প্রথম গন্তব্য হতে চায় ঢাকা: পররাষ্ট্রমন্ত্রী ক্রিকেটার নাঈমকে মারধরের অভিযোগে এসআইসহ তিন পুলিশ সদস্য প্রত্যাহার বার কাউন্সিলের এমসিকিউ পরীক্ষায় পাস করলেন জাইমা রহমান বাবার স্মৃতিবিজড়িত ‘পাতলী খাল’ পুনঃখননের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী কালো টাকা সাদা করার সুযোগ নেই: এনবিআর চেয়ারম্যান কক্সবাজারের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান প্যারাগুয়েকে ৪-১ গোলে উড়িয়ে দিলো যুক্তরাষ্ট্র
সারাবাংলা ফুলবাড়ী পৌর বিএনপির নেতা-কর্মীদের ভাঙন, স্বতন্ত্র প্রার্থীর পক্ষে মিছিল
logo

ফুলবাড়ী পৌর বিএনপির নেতা-কর্মীদের ভাঙন, স্বতন্ত্র প্রার্থীর পক্ষে মিছিল

ফুলবাড়ী,দিনাজপুর :দিনাজপুরের ফুলবাড়ী পৌর বিএনপির নেতা-কর্মীদের মধ্যে প্রকাশ্য ভাঙন দেখা দিয়েছে। পৌর বিএনপির সাধারণ সম্পাদক দলীয় সিদ্ধান্ত উপেক্ষা করে স্বতন্ত্র প্রার্থীর পক্ষে মিছিল করেছেন।

দিনাজপুর জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও ফুলবাড়ী পৌর বিএনপির সাধারণ সম্পাদক মো. শাহাজুল ইসলাম পৌর বিএনপির নেতা-কর্মীদের সঙ্গে নিয়ে দলীয় শৃঙ্খলা ভঙ্গ করে বিএনপির মনোনীত প্রার্থী ব্যারিস্টার এ কে এম কামরুজ্জামানের বিরুদ্ধে সদ্য বিএনপি থেকে বহিষ্কৃত তালা মার্কার স্বতন্ত্র প্রার্থী এজেডএম রেজাউনুল হকের পক্ষে মিছিল করেন।

বুধবার (২৮ জানুয়ারি) বিকাল ৪টার দিকে ফুলবাড়ী উপজেলার সংলগ্ন গোলচত্বর থেকে মিছিলটি শুরু হয়। মিছিলটি পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় গোলচত্বরে এসে শেষ হয়।

মিছিল শেষে সংক্ষিপ্ত বক্তব্যে মো. শাহাজুল ইসলাম উপস্থিত নেতা-কর্মীদের তালা মার্কার প্রার্থীর পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

খুঁজুন