শনিবার, ১৩ জুন ২০২৬
logo
Breaking News
বিএনপির রাজনীতি মানুষের জন্য: তারেক রহমান বাজেটের আকার বড় হলেও বাস্তবায়ন সম্ভব: এফবিসিসিআই বিরোধীদলের উদ্দেশ্যই মানুষকে বিভ্রান্ত করা: প্রধানমন্ত্রী সড়ক দুর্ঘটনায় মে মাসে ৬২২ জন নিহত: যাত্রী কল্যাণ সমিতি বিনিয়োগে দক্ষিণ এশিয়ার প্রথম গন্তব্য হতে চায় ঢাকা: পররাষ্ট্রমন্ত্রী ক্রিকেটার নাঈমকে মারধরের অভিযোগে এসআইসহ তিন পুলিশ সদস্য প্রত্যাহার বার কাউন্সিলের এমসিকিউ পরীক্ষায় পাস করলেন জাইমা রহমান বাবার স্মৃতিবিজড়িত ‘পাতলী খাল’ পুনঃখননের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী কালো টাকা সাদা করার সুযোগ নেই: এনবিআর চেয়ারম্যান কক্সবাজারের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান
সারাবাংলা ধানের শীষ প্রতীককে বিজয় করার লক্ষ্যে জামালপুরে গণ-মিছিল
logo

ধানের শীষ প্রতীককে বিজয় করার লক্ষ্যে জামালপুরে গণ-মিছিল

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামালপুর-৫ সদর আসনে ধানের শীষ প্রতীকের এমপি প্রার্থী শাহ্ মো. ওয়ারেছ আলী মামুনকে বিজয়ী করার লক্ষ্যে জামালপুরে গণ-মিছিল করেছে সদর আসনের সর্বস্তরের জনগণ।

রবিবার (৮ ফেব্রুয়ারি) দুপুরে শহরের ফৌজদারি মোড় এ গণ-মিছিলের আয়োজন করা হয়।গণ-মিছিল পূর্বক সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন জামালপুর-৫ সদর আসনের ধানের শীষ প্রতীকের এমপি প্রার্থী শাহ্ মো. ওয়ারেছ আলী মামুন।  

এমপি প্রার্থী ওয়ারেছ আলী মামুন বলেন, যে বিএনপির নেত্রী বেগম খালেদা জিয়া জনগণের মুক্তির স্বপ্ন নিয়ে নিজের জীবনকে উৎসর্গ করেছে। যে বিএনপি চেয়ারম্যান ১৭ বছর নির্বাসিত জীবনে থেকে এদেশের মানুষকে ঐক্যবদ্ধ করে স্বৈরাচার পতনকে নিশ্চিত করেছে। যে বিএনপির সাড়ে চার হাজার নেতাকর্মী হত্যা-ঘুম খুনের শিকার হয়েছে। যে বিএনপির অসংখ্য নেতাকর্মী জেল, জুলুম মোকাবিলা করে জনগণের মুক্তির সংগ্রাম করেছে। আমার বিশ্বাস আজকে বাংলাদেশে সবচেয়ে জনপ্রিয়, সবচেয়ে শক্তিশালী দলে পরিনিত হয়েছে বিএনপি। 

তিনি আরও বলেন, বিএনপির যে রাজনীতির বাস্তবতা। আজকে বাংলাদেশের রাজনীতির বাস্তবতা প্রতিদ্বন্দ্বীর সমপর্যায়ে কোনো রাজনীতির প্রতিপক্ষ নাই। বিএনপি একক জনপ্রিয় রাজনীতির শক্তিতে পরিণত হয়েছে।

আমার বিশ্বাস এই নির্বাচনে বিএনপির সেই ত্যাগ সেই অবদান বেগম খালেদা জিয়ার সেই ঐতিহাসিক আপোষহীন নেতৃত্ব শ্রদ্ধার সাথে স্মরণ করে বাংলাদেশের মানুষ বিএনপিকে ধানের শীষে ভোট দিয়ে আগামী জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত করে রাষ্ট্রিও ক্ষমতায় অধিষ্ঠিত করবে। এইটা আমি মনে প্রাণে বিশ্বাস করি।

আলোচনা শেষে প্রয়াত বেগম খালেদা জিয়া ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বিদেহী আত্মার মাগফেরাত কামনায় বিশেষ দোয়া করা হয়। দোয়া পরিচালনা করেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ জেলা শাখার সভাপতি মাওলানা আবুল কাশেম।
 
পরে এক বিশাল গণ-মিছিল বের হয়। মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুরাতন বাইপাস মোড়ে গিয়ে শেষ হয়।

আলোচনা সভা ও গণ-মিছিলে জেলা বিএনপির জ্যেষ্ঠ সহ-সভাপতি লোকমান আহাম্মেদ খান লোটন, সাবেক সহ-সভাপতি মো. লিয়াকত আলী, মাওলানা কাজী মসিউর রহমান, বর্তমান কমিটির যুগ্ম-সাধারণ সম্পাদক খন্দকার আহসানুজ্জামান রুমেল, মোস্তাফিজুর রহমান আরমান, সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম খান সজীব, সদর উপজেলা বিএনপির সভাপতি সফিউর রহমান শফি, সাধারণ সম্পাদক রুহুল আমিন মিলন, শহর বিএনপির সাধারণ সম্পাদক শাহ্ আব্দুল্লাহ আল মাসুদ, জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজান, জেলা শ্রমিক দলের সভাপতি শেখ আব্দুস সোবহান, জেলা যুবদলের সদস্য সচিব সোহেল রানা খানসহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

খুঁজুন