শনিবার, ১৩ জুন ২০২৬
logo
Breaking News
বাজেটের আকার বড় হলেও বাস্তবায়ন সম্ভব: এফবিসিসিআই বিরোধীদলের উদ্দেশ্যই মানুষকে বিভ্রান্ত করা: প্রধানমন্ত্রী সড়ক দুর্ঘটনায় মে মাসে ৬২২ জন নিহত: যাত্রী কল্যাণ সমিতি বিনিয়োগে দক্ষিণ এশিয়ার প্রথম গন্তব্য হতে চায় ঢাকা: পররাষ্ট্রমন্ত্রী ক্রিকেটার নাঈমকে মারধরের অভিযোগে এসআইসহ তিন পুলিশ সদস্য প্রত্যাহার বার কাউন্সিলের এমসিকিউ পরীক্ষায় পাস করলেন জাইমা রহমান বাবার স্মৃতিবিজড়িত ‘পাতলী খাল’ পুনঃখননের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী কালো টাকা সাদা করার সুযোগ নেই: এনবিআর চেয়ারম্যান কক্সবাজারের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান প্যারাগুয়েকে ৪-১ গোলে উড়িয়ে দিলো যুক্তরাষ্ট্র
সারাবাংলা বিএনপি থেকে ভোলার ৪টি আসনে মনোনয়ন পেলেন যারা
logo

বিএনপি থেকে ভোলার ৪টি আসনে মনোনয়ন পেলেন যারা

আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সম্ভাব্য প্রার্থীদের নাম ঘোষণা করেছে বিএনপি। তার মধ্যে ভোলার সংসদীয় ৪টি আসনেরও প্রার্থীদের নাম ঘোষণা করা হয়। 

সোমবার (৩ নভেম্বর) গুলশান বিএনপির চেয়ারপার্সনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলীয় প্রার্থীদের নাম ঘোষণা করেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সম্ভাব্য প্রার্থীদের তালিকায় ভোলা সদর-১ আসনে স্থান পেয়েছেন কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির আহ্বায়ক গোলাম নবী আলমগীর। 

ভোলা-২ (দৌলতখান-বোরহানউদ্দিন) আসনে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য মো: হাফিজ ইব্রাহীম। ভোলা-৩ (লালমোহন-তজুমদ্দিন) আসনে কেন্দ্রীয় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী মেজর (অব:) হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম। 

ভোলা-৪ আসনে এসেছে নতুন মুখ। এ আসনে সম্ভাব্য তালিকায় স্থান পেয়েছেন যুবদলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন।

এদিকে ভোলার ৪টি সংসদীয় আসনে প্রার্থীদের নাম ঘোষণা করায় নেতা-কর্মীদের মাঝে আনন্দ বিরাজ করছে। তালিকা প্রকাশের খবর পেয়ে বিএনপির নেতা-কর্মী বিভিন্ন ইউনিয়ন থেকে দলিয় অফিসে আসতে থাকেন। এ সময় তারা বিভিন্ন শ্লোগানে শ্লোগানে মুখরিত করে রাখেন দলিয় অফিসগুলো।

ক্যাপশন : ভোলার ৪টি সংসদীয় আসনে বিএনপি থেকে মনোনয়ন পাওয়া প্রার্থী গেলাম নবী আলমগীর, হাফিজ ইব্রাহীম, মেজর (অব:) হাফিজ উদ্দিন আহমেদ এবং নুরুল ইসলাম নয়ন।

-খবরপ্রতিদিন/ সি.ব

খুঁজুন