শনিবার, ১৩ জুন ২০২৬
logo
Breaking News
বিএনপির রাজনীতি মানুষের জন্য: তারেক রহমান বাজেটের আকার বড় হলেও বাস্তবায়ন সম্ভব: এফবিসিসিআই বিরোধীদলের উদ্দেশ্যই মানুষকে বিভ্রান্ত করা: প্রধানমন্ত্রী সড়ক দুর্ঘটনায় মে মাসে ৬২২ জন নিহত: যাত্রী কল্যাণ সমিতি বিনিয়োগে দক্ষিণ এশিয়ার প্রথম গন্তব্য হতে চায় ঢাকা: পররাষ্ট্রমন্ত্রী ক্রিকেটার নাঈমকে মারধরের অভিযোগে এসআইসহ তিন পুলিশ সদস্য প্রত্যাহার বার কাউন্সিলের এমসিকিউ পরীক্ষায় পাস করলেন জাইমা রহমান বাবার স্মৃতিবিজড়িত ‘পাতলী খাল’ পুনঃখননের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী কালো টাকা সাদা করার সুযোগ নেই: এনবিআর চেয়ারম্যান কক্সবাজারের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান
সারাবাংলা বেনাপোল ৫ মন ভায়াগ্রা পাউডার জব্দ
logo

বেনাপোল ৫ মন ভায়াগ্রা পাউডার জব্দ

বেনাপোল সীমান্তে বিজিবি সদস্যরা অভিযান চালিয়ে চার বস্তায় ৫ মন ভায়াগ্রা পাউডারের একটি চালান জব্দ করেছে । যার আনুমানিক মূল্য ৬০ লাখ ৪৫ হাজার টাকা।

শনিবার (১৭ মে) দুপুরে বেনাপোল বাজারের এসএ পরিবহণের সামনে পাকা রাস্তার ওপর থেকে ভায়াগ্রার এ চালানটি জব্দ করা হয়।

বিজিবি জানায়, চোরাকারবারিরা ভ্যানযোগে ভায়াগ্রা পাউডারের বড় একটি চালান নিয়ে বেনাপোলের এসএ পরিবহণের সামনে পাকা রাস্তার ওপর আসে। এ সময় বিজিবির টহল দলের উপস্থিতি টের পেয়ে চারটি বস্তা ফেলে পালিয়ে যায়। পরে ভায়াগ্রা পাউডারের বস্তাগুলি জব্দ করা হয়। ভায়াগ্রা'র চালানটি পাচারের উদ্দেশ্যে এসএ পরিবহণের সামনে আনা হয়েছিল।

যশোর-৪৯ বিজিবি ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার লে. কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী জানান, মাদকদ্রব্য ও চোরাচালান রোধে সীমান্তে বিজিবির গোয়েন্দা ও টহল জোরদার করা হয়েছে। এ অভিযান অব্যাহত থাকবে।

-খবরপ্রতিদিন/ সি.ব

খুঁজুন