শনিবার, ১৩ জুন ২০২৬
logo
Breaking News
বিএনপির রাজনীতি মানুষের জন্য: তারেক রহমান বাজেটের আকার বড় হলেও বাস্তবায়ন সম্ভব: এফবিসিসিআই বিরোধীদলের উদ্দেশ্যই মানুষকে বিভ্রান্ত করা: প্রধানমন্ত্রী সড়ক দুর্ঘটনায় মে মাসে ৬২২ জন নিহত: যাত্রী কল্যাণ সমিতি বিনিয়োগে দক্ষিণ এশিয়ার প্রথম গন্তব্য হতে চায় ঢাকা: পররাষ্ট্রমন্ত্রী ক্রিকেটার নাঈমকে মারধরের অভিযোগে এসআইসহ তিন পুলিশ সদস্য প্রত্যাহার বার কাউন্সিলের এমসিকিউ পরীক্ষায় পাস করলেন জাইমা রহমান বাবার স্মৃতিবিজড়িত ‘পাতলী খাল’ পুনঃখননের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী কালো টাকা সাদা করার সুযোগ নেই: এনবিআর চেয়ারম্যান কক্সবাজারের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান
সারাবাংলা বাগেরহাটের রামপালে ইয়াবা ও ওয়ারেন্টভুক্ত আসামিসহ গ্রেফতার ৮
logo

বাগেরহাটের রামপালে ইয়াবা ও ওয়ারেন্টভুক্ত আসামিসহ গ্রেফতার ৮

বাগেরহাটের রামপালে পুলিশের বিশেষ অভিযানে ইয়াবা ট্যাবলেটসহ ১ জন মাদক ব্যবসায়ী এবং সাজাপ্রাপ্ত ও ওয়ারেন্টভুক্ত আসামিসহ মোট ৮ জনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত আসামিদের যথাযথ আইনি প্রক্রিয়ার মাধ্যমে আদালতে প্রেরণ করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে রামপাল থানা পুলিশ উপজেলার বিভিন্ন এলাকায় পৃথক পৃথক অভিযান পরিচালনা করে। এ সময় ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ীকে হাতেনাতে আটক করা হয়। একই সাথে আদালতের সাজাপ্রাপ্ত এবং বিভিন্ন মামলার দীর্ঘদিনের পলাতক ওয়ারেন্টভুক্ত আরও ৭ আসামিকে গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ।

রামপাল থানা কর্তৃপক্ষ জানায়, এলাকায় অপরাধ দমন, মাদক নির্মূল এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের এই বিশেষ অভিযান চলমান থাকবে। গ্রেফতারকৃত সকল আসামিকে আইনি প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

খুঁজুন