শনিবার, ১৩ জুন ২০২৬
logo
Breaking News
বাজেটের আকার বড় হলেও বাস্তবায়ন সম্ভব: এফবিসিসিআই বিরোধীদলের উদ্দেশ্যই মানুষকে বিভ্রান্ত করা: প্রধানমন্ত্রী সড়ক দুর্ঘটনায় মে মাসে ৬২২ জন নিহত: যাত্রী কল্যাণ সমিতি বিনিয়োগে দক্ষিণ এশিয়ার প্রথম গন্তব্য হতে চায় ঢাকা: পররাষ্ট্রমন্ত্রী ক্রিকেটার নাঈমকে মারধরের অভিযোগে এসআইসহ তিন পুলিশ সদস্য প্রত্যাহার বার কাউন্সিলের এমসিকিউ পরীক্ষায় পাস করলেন জাইমা রহমান বাবার স্মৃতিবিজড়িত ‘পাতলী খাল’ পুনঃখননের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী কালো টাকা সাদা করার সুযোগ নেই: এনবিআর চেয়ারম্যান কক্সবাজারের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান প্যারাগুয়েকে ৪-১ গোলে উড়িয়ে দিলো যুক্তরাষ্ট্র
সারাবাংলা আওয়মীলীগ কেবল ভারতের স্বার্থ রক্ষা করেছে : মেজর হাফিজ
logo

আওয়মীলীগ কেবল ভারতের স্বার্থ রক্ষা করেছে : মেজর হাফিজ

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ভোলা-৩ আসনের সাবেক সংসদ সদস্য মেজর (অব:) হাফিজ উদ্দিন আহমেদ বীরবিক্রম বলেছেন, আওয়মীলীগ হত্যা, গুম লুণ্ঠন ইত্যাদি করে এদেশের মেরুদন্ড ভেঙে দিয়েছে। 

আর একটা কাজ করেছে কেবল ভারতের স্বার্থ রক্ষা করেছে। আজব বৈষম্যমূলক আইন ভারতের সঙ্গে করেছে। তাদের অত্যাচারে অতিষ্ঠ হয়ে এদেশের ছাত্র সমাজ বিএনপি ও অন্যান্য রাজনৈতিকদল যখন রাজপথে নেমে আসে তখন শেখ হাসিনা এদেশ ছেড়ে পালাতে বাধ্য হয়। 

এখন তাদের মানিলন্ডারিং এর জন্য আন্তর্জাতিকভাবে বিচার শুরু হয়ে গেছে। শুক্রবার (১৭ অক্টোবর) সকালে লালমোহন ইসলামিয়া আলিয়া মাদ্রাসার মাঠে লালমোহন উপজেলা আলিয়া মাদ্রাসার শিক্ষক ও কর্মচারীদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। 

মেজর হাফিজ আরো বলেন, নির্বাচনি সহিংসতা এদেশে সূচনা করেছে শেখ হাসিনা। যেটা তিনি গত ১৬ বছর সকল নির্বাচনে চালিয়ে গেছেন। এমন কোনো অপকর্ম নাই যে তারা করেনাই। আওয়ামীলীগের শাসন আমলে বাংলাদেশ ছিলো ভারতের একটি অঙ্গরাজ্য। আওয়ামীলীগের কাজ ছিলো ভারতীয়দের পূজা করা। তাদের সকল চাওয়া-পাওয়া পূরণ করা। 

শেখ হাসিনা ও শেখ মুজিবের শাসন আমলে কেবল মাত্র দু:শাসনই আমরা পেয়েছি।তিনি আরো বলেন, আওয়ামীলীগের একমাত্র কাজ ছিলো দেশের সম্পদ লুটপাট করা। দেশের মধ্যে যাতে তাদের অপকর্মের প্রতিবাদ কেউ করতে না পারে তার জন্য তার হত্যালীলা শুরু হরে। আয়না ঘর নামক বন্দিশালায় নিয়ে নির্মম নির্যাতন করেছে। বিএনপির কয়েক হাজার কর্মীকে হত্যা করেছে। হিটলারের বাহিনী এমনকি পাকিস্তানি বাহিনীও এতো অত্যাচার করেনি যা আওয়ামীলীগ সরকার করেছে। 

লালমোহন আলিয়া মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মো: মোশারফ হোসেনের সভাপতিত্বে মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি মো: জাফর ইকবাল, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম বাবুল, পৌরসভা বিএনপির সভাপতি সাদেক জান্টু, সাধারণ সম্পাদক কামরুজ্জামান বাবুলসহ উপজেলা মাদ্রাসার শিক্ষক ও কর্মচারীবৃন্দ। 

-খবরপ্রতিদিন/ সি.ব

খুঁজুন