শনিবার, ১৩ জুন ২০২৬
logo
Breaking News
বিএনপির রাজনীতি মানুষের জন্য: তারেক রহমান বাজেটের আকার বড় হলেও বাস্তবায়ন সম্ভব: এফবিসিসিআই বিরোধীদলের উদ্দেশ্যই মানুষকে বিভ্রান্ত করা: প্রধানমন্ত্রী সড়ক দুর্ঘটনায় মে মাসে ৬২২ জন নিহত: যাত্রী কল্যাণ সমিতি বিনিয়োগে দক্ষিণ এশিয়ার প্রথম গন্তব্য হতে চায় ঢাকা: পররাষ্ট্রমন্ত্রী ক্রিকেটার নাঈমকে মারধরের অভিযোগে এসআইসহ তিন পুলিশ সদস্য প্রত্যাহার বার কাউন্সিলের এমসিকিউ পরীক্ষায় পাস করলেন জাইমা রহমান বাবার স্মৃতিবিজড়িত ‘পাতলী খাল’ পুনঃখননের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী কালো টাকা সাদা করার সুযোগ নেই: এনবিআর চেয়ারম্যান কক্সবাজারের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান
সারাবাংলা আত্রাইয়ে ভবনীপুর বাজার বণিক সমিতির নির্বাচন সম্পন্ন: সভাপতি লেবু-সম্পাদক আলমগীর
logo

আত্রাইয়ে ভবনীপুর বাজার বণিক সমিতির নির্বাচন সম্পন্ন: সভাপতি লেবু-সম্পাদক আলমগীর

ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে নওগাঁর আত্রাইয়ে ভবানীপুর বাজার বণিক সমিতির নির্বাচন সোমবার (২৭ অক্টোবর) অনুষ্ঠিত হয়েছে । অবাধ, সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে ভবানীপুর বাজার বণিক সমিতি নিজস্ব কার্যালয়ে  সকাল ০৮ টা থেকে বিকাল ০৪ টা পর্যন্ত শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ সম্পন্ন হয়। 

এই নির্বাচনে ১১টি পদে মোট ১৭ জন প্রার্থী নির্বাচনে অংশগ্রহণ করেন। মোট ভোটার সংখ্যা ৫৫৪ জন। ভোটাধিকার প্রয়োগ করেন ৫২০ জন। অপদত্ত ও বাতিল ভোট ২৯ টি। 

মো.আরিফুজ্জামান লেবু (চেয়ার) প্রতীকে ২১৬ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী মো.জয়লূন হক (আনারস) প্রতীকে পেয়েছেন ১৫৮ ভোট । 

সহ-সভাপতি পদে মো.মহসিন প্রামাণিক  (ঘড়ি) ২৫৯ ভোট তার নিকটতম মো.সম্রাট হোসেন (কুলা) ২৫৩ ভোট।

সাধারণ সম্পাদক পদে মো.আলমগীর  হোসেন (মোরগ ) প্রতীকে ৩৫৪ ভোট পেয়েছেন।তার নিকতম প্রতিদ্বন্দ্বী মো.শাকিল খাঁন (মাছ) প্রতীকে ১৫৪ ভোট পেয়েছে।

সহ -সাধারণ সম্পাদক পদে  মো.জুয়েল মন্ডল  (আম) প্রতীকে
২৪৭  ভোট পেয়েছেন।  তার নীকটতম প্রতিদ্বন্দ্বী মো.ওয়াজেদ আলী প্রাং লিটন(গরুর গাড়ি)২৪৪ ভোট এবং ৭ টি পদে আরো ৭ জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। 

ভোটাররা  জানান, ভবানীপুর বাজার বণিক সমিতির নির্বাচন অন্য বছরের  নির্বাচনকে হার মানিয়েছে। কড়া নিরাপত্তায় নিরপেক্ষ সুষ্ঠু ভাবে ভোট অনুষ্ঠিত হয়েছে। তাতে ভবানীপুর বাজারের ব্যবসায়ীরা সুষ্ঠু নির্বাচন ও ভোটের ফলাফলে অত্যন্ত খুশি। 

উপজেলা সাহাগোলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ভবানীপুর   বণিক সমিতি আহ্বায়ক এস এম মামুনুর রশীদ বলেন, প্রশাসনের দিক থেকে আইন শৃঙ্খলা বাহিনী ও সাধারণ জনগণের সহযোগীতায় উৎসব মুখর পরিবেশে অবাধ ও সুষ্ঠু ভাবে ভবানীপুর বাজার বণিক সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। 

প্রিজাইডিং কর্মকর্তার দায়িত্বে ছিলেন জি এস উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো.মাহবুর রহমান সোমবার সন্ধ্যায় ৬ টার সময় এ নির্বাচনের ফলাফল ঘোষণা করেন।

-খবরপ্রতিদিন/ সি.ব

খুঁজুন