শনিবার, ১৩ জুন ২০২৬
logo
Breaking News
বিএনপির রাজনীতি মানুষের জন্য: তারেক রহমান বাজেটের আকার বড় হলেও বাস্তবায়ন সম্ভব: এফবিসিসিআই বিরোধীদলের উদ্দেশ্যই মানুষকে বিভ্রান্ত করা: প্রধানমন্ত্রী সড়ক দুর্ঘটনায় মে মাসে ৬২২ জন নিহত: যাত্রী কল্যাণ সমিতি বিনিয়োগে দক্ষিণ এশিয়ার প্রথম গন্তব্য হতে চায় ঢাকা: পররাষ্ট্রমন্ত্রী ক্রিকেটার নাঈমকে মারধরের অভিযোগে এসআইসহ তিন পুলিশ সদস্য প্রত্যাহার বার কাউন্সিলের এমসিকিউ পরীক্ষায় পাস করলেন জাইমা রহমান বাবার স্মৃতিবিজড়িত ‘পাতলী খাল’ পুনঃখননের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী কালো টাকা সাদা করার সুযোগ নেই: এনবিআর চেয়ারম্যান কক্সবাজারের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান
সারাবাংলা আত্রাইয়ে র‌্যাব-পুলিশের পৃথক অভিযানে ফেন্সিডিলসহ গ্রেফতার ৩
logo

আত্রাইয়ে র‌্যাব-পুলিশের পৃথক অভিযানে ফেন্সিডিলসহ গ্রেফতার ৩

নওগাঁর আত্রাই থানাপুলিশ এবং র‌্যাব-৫,নাটোর ক্যাম্পের টহল দল পৃথক অভিযান চালিয়ে তিন জনকে গ্রেফতার করেছে। এসময় এক মাদক কারবারীর নিকট থেকে ১০বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়েছে। এঘটনায় থানায় মাদক মামলা রুজুর পর বুধবার তিন জনকে আদালতে প্রেরণ করা হয়েছে।

আত্রাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাহাবুদ্দীন জানান,র‌্যাব-৫,নাটোর ক্যাম্পের একটি টহল দল মঙ্গলবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার ভাঙ্গাজাঙ্গাল এলাকায় অভিযান পরিচালনা করে। এসময় ভাঙ্গাজাঙ্গাল ¯ট্যান্ড এলাকা থেকে সবুজ আলী (৩২) নামে এক মাদক ব্যবসায়ীকে ১০বোতল ফেন্সিডিলসহ আটক করে। এঘটনায় রাতেই র‌্যাবের পক্ষ থেকে একটি মাদক মামলা দায়ের করা হয়েছে।

এছাড়া থানাপুলিশ অভিযান চালিয়ে আদালতের গ্রেফতারী পরোয়ানা অনুযায়ী উপজেলার মনিয়ারী গ্রামের দবির আলীর ছেলে তুফান শেখ (২৬) এবং উপজেলার মহনঘোষ গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে বিপুল ওরফে রকি (৩৮) কে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতদের বুধবার আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছেন পুলিশের এই কর্মকর্তা।

-খবরপ্রতিদিন/ সি.ব

খুঁজুন