শনিবার, ১৩ জুন ২০২৬
logo
Breaking News
বিএনপির রাজনীতি মানুষের জন্য: তারেক রহমান বাজেটের আকার বড় হলেও বাস্তবায়ন সম্ভব: এফবিসিসিআই বিরোধীদলের উদ্দেশ্যই মানুষকে বিভ্রান্ত করা: প্রধানমন্ত্রী সড়ক দুর্ঘটনায় মে মাসে ৬২২ জন নিহত: যাত্রী কল্যাণ সমিতি বিনিয়োগে দক্ষিণ এশিয়ার প্রথম গন্তব্য হতে চায় ঢাকা: পররাষ্ট্রমন্ত্রী ক্রিকেটার নাঈমকে মারধরের অভিযোগে এসআইসহ তিন পুলিশ সদস্য প্রত্যাহার বার কাউন্সিলের এমসিকিউ পরীক্ষায় পাস করলেন জাইমা রহমান বাবার স্মৃতিবিজড়িত ‘পাতলী খাল’ পুনঃখননের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী কালো টাকা সাদা করার সুযোগ নেই: এনবিআর চেয়ারম্যান কক্সবাজারের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান
সারাবাংলা আত্রাইয়ে বীর মুক্তিযোদ্ধাকে ১ লাখ টাকা ঋণের চেক হস্তান্তর
logo

আত্রাইয়ে বীর মুক্তিযোদ্ধাকে ১ লাখ টাকা ঋণের চেক হস্তান্তর

নওগাঁর আত্রাইয়ে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি) - এর আওতায় বীর মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের সদস্যদের আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে ঋণ সহায়তা প্রদান করা হয়েছে।

বুধবার ১৪ মে সকাল ১১টায় আত্রাই উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে বীর মুক্তিযোদ্ধা মোঃ খলিলকে ১ লাখ টাকার চেক হস্তান্তর করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার মো. কামাল হোসেন বীর মুক্তিযোদ্ধার হাতে ঋণের চেক তুলে দেন এবং তিনি বলেন, "মুক্তিযোদ্ধাদের সম্মান ও উন্নয়ন আমাদের নৈতিক দায়িত্ব।

তাদের স্বাবলম্বী করতে এই ঋণ সহায়তা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।" তিনি আরও যোগ করেন, "এটি মুক্তিযোদ্ধাদের আর্থ-সামাজিক উন্নয়ন ও স্বাবলম্বী করতে সরকারের বিশেষ উদ্যোগের অংশ।"

ঋণ প্রাপ্তিতে কৃতজ্ঞতা জানিয়ে বীর মুক্তিযোদ্ধা মোঃ খলিল সরকারের এই উদ্যোগকে সাধুবাদ জানান। তিনি এ ধরনের সহায়তা অব্যাহত রাখার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আহ্বান জানান।

এ সময় উপজেলা পল্লী উন্নয়ন অফিসার মোঃ তোফাজ্জল হোসেন মীর, উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

-খবরপ্রতিদিন/ সি.ব

খুঁজুন