মেহেদী হাসান,ঝালকাঠি: আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে ঝালকাঠি সদর উপজেলার পোনাবালিয়া ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থিতা ঘোষণা করেছেন তরুণ ও জনপ্রিয় রাজনৈতিক ব্যক্তিত্ব, বিশিষ্ট আইনজীবী এ্যাডভোকেট মিজানুর রহমান মুবিন। এলাকার সাধারণ জনগণ এবং বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মী-সমর্থকদের জোরালো দাবি ও অনুরোধের প্রেক্ষিতে তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন।
এ্যাডভোকেট মিজানুর রহমান মুবিন ঝালকাঠির রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে একটি সুপরিচিত নাম। তিনি বর্তমানে রিপোটার্স ক্লাবের সভাপতি, ঝালকাঠি জেলা আইনজীবী সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক এবং ঝালকাঠি জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য (দপ্তরের দায়িত্বে) হিসেবে অত্যন্ত নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করছেন। এর আগে তিনি ঝালকাঠি জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক হিসেবেও রাজপথে সক্রিয় ভূমিকা পালন করেছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, পোনাবালিয়া ইউনিয়নের সর্বস্তরের জনগণ দীর্ঘদিন ধরে উন্নয়ন, উন্নত শিক্ষা, মানসম্মত স্বাস্থ্যসেবা এবং শান্তি-শৃঙ্খলা বজায় রাখার ক্ষেত্রে একজন যোগ্য অভিভাবকের অভাব বোধ করছেন। সুখ-দুঃখে সবসময় পাশে থাকায় এলাকার সাধারণ মানুষ ও তৃণমূলের নেতা-কর্মীরা এ্যাড. মুবিনকে পোনাবালিয়া ইউনিয়নের চেয়ারম্যান হিসেবে দেখার প্রত্যাশা ব্যক্ত করেছেন। উন্নয়নবঞ্চিত এই ইউনিয়নের খোলনলচে বদলে দিতে এবং জনগণের নাগরিক অধিকার নিশ্চিত করতে তারা মুবিনকে নির্বাচনে প্রার্থী হওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ জানান।
তৃণমূল মানুষের এই ভালোবাসা ও দাবির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে এ্যাডভোকেট মিজানুর রহমান মুবিন আসন্ন ইউপি নির্বাচনে পোনাবালিয়া ইউনিয়ন থেকে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করার আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছেন।
এক বিবৃতিতে এ্যাড. মিজানুর রহমান মুবিন বলেন:
"পোনাবালিয়া ইউনিয়নের সর্বস্তরের জনগণ, আমার প্রিয় দল বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মী এবং সমর্থকরা আমার ওপর যে আস্থা রেখেছেন, তার প্রতি আমি গভীরভাবে কৃতজ্ঞ। তাদের প্রত্যাশার প্রতি সম্মান জানিয়ে এবং পোনাবালিয়ার উন্নয়ন ত্বরান্বিত করা, শিক্ষা ও স্বাস্থ্যসেবার মানোন্নয়ন এবং এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখার লক্ষ্যে আমি আসন্ন নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার সিদ্ধান্ত নিয়েছি। আমি আমার ইউনিয়নের সর্বস্তরের মানুষের দোয়া, ভালোবাসা ও সমর্থন কামনা করছি।"
এলাকাবাসীর ধারণা, এ্যাড. মিজানুর রহমান মুবিনের মতো একজন শিক্ষিত, মার্জিত এবং সাংগঠনিকভাবে দক্ষ ব্যক্তি চেয়ারম্যান নির্বাচিত হলে পোনাবালিয়া ইউনিয়ন একটি আধুনিক ও মডেল ইউনিয়নে পরিণত হবে।
আসন্ন ইউপি নির্বাচন: পোনাবালিয়া ইউনিয়নে চেয়ারম্যান পদে তৃণমূলের সমর্থনে লড়তে চান এ্যাড. মিজানুর রহমান মুবিন
আসন্ন ইউপি নির্বাচন: পোনাবালিয়া ইউনিয়নে চেয়ারম্যান পদে তৃণমূলের সমর্থনে লড়তে চান এ্যাড. মিজানুর রহমান মুবিন
মেহেদী হাসান,ঝালকাঠি: আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে ঝালকাঠি সদর উপজেলার পোনাবালিয়া ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থিতা ঘোষণা করেছেন তরুণ ও জনপ্রিয় রাজনৈতিক ব্যক্তিত্ব, বিশিষ্ট আইনজীবী এ্যাডভোকেট মিজানুর রহমান মুবিন। এলাকার সাধারণ জনগণ এবং বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মী-সমর্থকদের জোরালো দাবি ও অনুরোধের প্রেক্ষিতে তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন। এ্যাডভোকেট মিজানুর রহমান মুবিন ঝালকাঠির রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে একটি সুপরিচিত নাম। তিনি বর্তমানে রিপোটার্স ক্লাবের সভাপতি, ঝালকাঠি জেলা আইনজীবী সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক এবং ঝালকাঠি জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য (দপ্তরের দায়িত্বে) হিসেবে অত্যন্ত নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করছেন। এর আগে তিনি ঝালকাঠি জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক হিসেবেও রাজপথে সক্রিয় ভূমিকা
পালন করেছেন। স্থানীয় সূত্রে জানা গেছে, পোনাবালিয়া ইউনিয়নের সর্বস্তরের জনগণ দীর্ঘদিন ধরে উন্নয়ন, উন্নত শিক্ষা, মানসম্মত স্বাস্থ্যসেবা এবং শান্তি-শৃঙ্খলা বজায় রাখার ক্ষেত্রে একজন যোগ্য অভিভাবকের অভাব বোধ করছেন। সুখ-দুঃখে সবসময় পাশে থাকায় এলাকার সাধারণ মানুষ ও তৃণমূলের নেতা-কর্মীরা এ্যাড. মুবিনকে পোনাবালিয়া ইউনিয়নের চেয়ারম্যান হিসেবে দেখার প্রত্যাশা ব্যক্ত করেছেন। উন্নয়নবঞ্চিত এই ইউনিয়নের খোলনলচে বদলে দিতে এবং জনগণের নাগরিক অধিকার নিশ্চিত করতে তারা মুবিনকে নির্বাচনে প্রার্থী হওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ জানান।তৃণমূল মানুষের এই ভালোবাসা ও দাবির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে এ্যাডভোকেট মিজানুর রহমান মুবিন আসন্ন ইউপি নির্বাচনে পোনাবালিয়া ইউনিয়ন থেকে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করার আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছেন। এক বিবৃতিতে
এ্যাড. মিজানুর রহমান মুবিন বলেন:"পোনাবালিয়া ইউনিয়নের সর্বস্তরের জনগণ, আমার প্রিয় দল বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মী এবং সমর্থকরা আমার ওপর যে আস্থা রেখেছেন, তার প্রতি আমি গভীরভাবে কৃতজ্ঞ। তাদের প্রত্যাশার প্রতি সম্মান জানিয়ে এবং পোনাবালিয়ার উন্নয়ন ত্বরান্বিত করা, শিক্ষা ও স্বাস্থ্যসেবার মানোন্নয়ন এবং এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখার লক্ষ্যে আমি আসন্ন নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার সিদ্ধান্ত নিয়েছি। আমি আমার ইউনিয়নের সর্বস্তরের মানুষের দোয়া, ভালোবাসা ও সমর্থন কামনা করছি।" এলাকাবাসীর ধারণা, এ্যাড. মিজানুর রহমান মুবিনের মতো একজন শিক্ষিত, মার্জিত এবং সাংগঠনিকভাবে দক্ষ ব্যক্তি চেয়ারম্যান নির্বাচিত হলে পোনাবালিয়া ইউনিয়ন একটি আধুনিক ও মডেল ইউনিয়নে পরিণত হবে।
সম্পাদক: খন্দকার আমিনুর রহমান
[email protected] | ০১৫৩৫৭৭৩৩১৪
গভ: জি: নং-সি-১৩১৫৯৬
প্রধান কার্যালয়: ৩০৬/এ, দক্ষিণ যাত্রাবাড়ী ঢাকা ১২০৪/
50/F,Inner Circular Road,Naya Paltan, Dhaka, 1000
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত