শনিবার, ১৩ জুন ২০২৬
logo
Breaking News
বিএনপির রাজনীতি মানুষের জন্য: তারেক রহমান বাজেটের আকার বড় হলেও বাস্তবায়ন সম্ভব: এফবিসিসিআই বিরোধীদলের উদ্দেশ্যই মানুষকে বিভ্রান্ত করা: প্রধানমন্ত্রী সড়ক দুর্ঘটনায় মে মাসে ৬২২ জন নিহত: যাত্রী কল্যাণ সমিতি বিনিয়োগে দক্ষিণ এশিয়ার প্রথম গন্তব্য হতে চায় ঢাকা: পররাষ্ট্রমন্ত্রী ক্রিকেটার নাঈমকে মারধরের অভিযোগে এসআইসহ তিন পুলিশ সদস্য প্রত্যাহার বার কাউন্সিলের এমসিকিউ পরীক্ষায় পাস করলেন জাইমা রহমান বাবার স্মৃতিবিজড়িত ‘পাতলী খাল’ পুনঃখননের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী কালো টাকা সাদা করার সুযোগ নেই: এনবিআর চেয়ারম্যান কক্সবাজারের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান
বিশ্ব যুক্তরাষ্ট্রের এফ-৩৫ যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি ইরানের
logo

যুক্তরাষ্ট্রের এফ-৩৫ যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি ইরানের

ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড দাবি করেছে যুক্তরাষ্ট্রের একটি অত্যাধুনিক স্টিলথ এফ-৩৫ যুদ্ধবিমান ভূপাতিত করার।

ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) দাবি করেছে, তারা যুক্তরাষ্ট্রের দ্বিতীয় আরেকটি এফ-৩৫ যুদ্ধবিমান ভূপাতিত করেছে।

ফার্স নিউজ এজেন্সির একটি টেলিগ্রাম পোস্টের বরাতে জানা গেছে, যুদ্ধবিমানটি যখন মধ্য ইরানের ওপর দিয়ে উড়ছিল, তখন সেটিকে গুলি করে নামানো হয়।

পোস্টে জানানো হয়, যুদ্ধবিমানটি ‘পুরোপুরি ধ্বংস’ হয়েছে। ফলে পাইলটের বিষয়ে কোনো তথ্য পাওয়া যায়নি।

মেহর নিউজ এজেন্সি জানায়, বিধ্বস্ত বিমানে ‘ভয়াবহ বিস্ফোরণ’ ঘটায় পাইলটের পক্ষে বিমান থেকে বেরিয়ে আসা সম্ভব হয়নি বলে ধারণা করা হচ্ছে।


তবে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড এখনো এই দাবির বিষয়ে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায়নি। তবে এর আগে যুক্তরাষ্ট্রের একটি যুদ্ধবিমান ভূপাতিত করার যে দাবি আইআরজিসি করেছিল, তা অস্বীকার করেছিল সেন্টকম।

খুঁজুন