শনিবার, ১৩ জুন ২০২৬
logo
Breaking News
বিএনপির রাজনীতি মানুষের জন্য: তারেক রহমান বাজেটের আকার বড় হলেও বাস্তবায়ন সম্ভব: এফবিসিসিআই বিরোধীদলের উদ্দেশ্যই মানুষকে বিভ্রান্ত করা: প্রধানমন্ত্রী সড়ক দুর্ঘটনায় মে মাসে ৬২২ জন নিহত: যাত্রী কল্যাণ সমিতি বিনিয়োগে দক্ষিণ এশিয়ার প্রথম গন্তব্য হতে চায় ঢাকা: পররাষ্ট্রমন্ত্রী ক্রিকেটার নাঈমকে মারধরের অভিযোগে এসআইসহ তিন পুলিশ সদস্য প্রত্যাহার বার কাউন্সিলের এমসিকিউ পরীক্ষায় পাস করলেন জাইমা রহমান বাবার স্মৃতিবিজড়িত ‘পাতলী খাল’ পুনঃখননের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী কালো টাকা সাদা করার সুযোগ নেই: এনবিআর চেয়ারম্যান কক্সবাজারের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান
বিশ্ব যুক্তরাষ্ট্র স্বৈরাচারী মনোভাব ছাড়লে চুক্তি সম্ভব: পেজেশকিয়ান
logo

যুক্তরাষ্ট্র স্বৈরাচারী মনোভাব ছাড়লে চুক্তি সম্ভব: পেজেশকিয়ান

ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান মন্তব্য করেছেন ইসলামাবাদের বৈঠক ফলপ্রসূ না হলেও যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতা চুক্তির সুযোগ এখনও রয়েছে বলে। তিনি বলেছেন, যুক্তরাষ্ট্র তার ‘স্বৈরতান্ত্রিক মনোভাব’ পরিত্যাগ করলে দুই দেশের মধ্যে চুক্তি স্বাক্ষর সম্ভব।

রোববার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে পেজেশকিয়ান বলেন, ‘মার্কিন সরকার যদি তাদের স্বৈরতান্ত্রিক মনোভাব পরিত্যাগ করে এবং ইরানের জনগণের জাতীয় অধিকারকে সম্মান করে, তাহলে একটি চুক্তিতে পৌঁছানোর পথ বের করা সম্ভব।’

পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে যুক্তরাষ্ট্র ও ইরানের প্রতিনিধিদের মধ্যে বৈঠক ব্যর্থ হওয়ার পর তিনি এই মন্তব্য করেন। বৈঠকটি প্রায় ২১ ঘণ্টা ধরে চললেও কোনো সমঝোতা ছাড়াই শেষ হয়।

এর আগে ইরানের পরমাণু কর্মসূচি ও ক্ষেপণাস্ত্র ইস্যুতে দীর্ঘদিন ধরে দুই দেশের মধ্যে উত্তেজনা চলছিল। গত ফেব্রুয়ারিতে টানা ২১ দিন সংলাপ হলেও কোনো চুক্তি হয়নি। পরবর্তীতে সামরিক উত্তেজনা বৃদ্ধি পায় এবং দুই পক্ষের মধ্যে সংঘাত ছড়িয়ে পড়ে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ৭ এপ্রিল যুদ্ধবিরতি ঘোষণা করা হয়। সেই ধারাবাহিকতায় নতুন করে আলোচনায় বসে দুই দেশ। তবে সর্বশেষ বৈঠকেও অচলাবস্থা কাটেনি।

খুঁজুন