শনিবার, ১৩ জুন ২০২৬
logo
Breaking News
বিএনপির রাজনীতি মানুষের জন্য: তারেক রহমান বাজেটের আকার বড় হলেও বাস্তবায়ন সম্ভব: এফবিসিসিআই বিরোধীদলের উদ্দেশ্যই মানুষকে বিভ্রান্ত করা: প্রধানমন্ত্রী সড়ক দুর্ঘটনায় মে মাসে ৬২২ জন নিহত: যাত্রী কল্যাণ সমিতি বিনিয়োগে দক্ষিণ এশিয়ার প্রথম গন্তব্য হতে চায় ঢাকা: পররাষ্ট্রমন্ত্রী ক্রিকেটার নাঈমকে মারধরের অভিযোগে এসআইসহ তিন পুলিশ সদস্য প্রত্যাহার বার কাউন্সিলের এমসিকিউ পরীক্ষায় পাস করলেন জাইমা রহমান বাবার স্মৃতিবিজড়িত ‘পাতলী খাল’ পুনঃখননের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী কালো টাকা সাদা করার সুযোগ নেই: এনবিআর চেয়ারম্যান কক্সবাজারের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান
বিশ্ব যুক্তরাষ্ট্র ইরান যুদ্ধে ৩৯ বিমান হারিয়েছে: মার্কিন আইনপ্রণেতা
logo

যুক্তরাষ্ট্র ইরান যুদ্ধে ৩৯ বিমান হারিয়েছে: মার্কিন আইনপ্রণেতা

এখন পর্যন্ত ৩৯টি বিমান হারিয়েছে ইরানের সঙ্গে চলমান যুদ্ধে যুক্তরাষ্ট্র বলে জানিয়েছেন মার্কিন আইনপ্রণেতা এড কেস। মঙ্গলবার (১২ মে) মার্কিন সিনেটের এক শুনানিতে তিনি এ তথ্য তুলে ধরেন। খবর আনাদোলু এজেন্সির।

মার্কিন প্রতিরক্ষা দফতরের এক প্রতিবেদনের বরাত দিয়ে ডেমোক্রেটিক পার্টির এই আইনপ্রণেতা বলেন, ‘দ্য ওয়ার জোন’-এর এক প্রতিবেদনে বলা হয়েছে, আমরা এখন পর্যন্ত প্রায় ৩৯টি বিমান হারিয়েছি। আর এটি প্রায় এক মাস আগের তথ্য।’

এর আগে মার্কিন প্রতিরক্ষা বিষয়ক সংবাদমাধ্যম ‘দ্য ওয়ার জোন’-এ প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, ইরানের সঙ্গে সংঘাত চলাকালে মার্কিন বিমান বাহিনী প্রায় ১৩ হাজার ফ্লাইট পরিচালনা করেছে।

প্রতিবেদন অনুযায়ী, এ সময় ৩৯টি বিমান ধ্বংস হয়েছে এবং আরও ১০টি বিভিন্ন মাত্রায় ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া ইরানের আকাশসীমায় একটি এফ-৩৫এ লাইটনিং-২ যুদ্ধবিমান আঘাতপ্রাপ্ত হয় এবং একটি বোয়িং ই-৩ সেন্ট্রি বিমান ধ্বংস হওয়ার দাবিও করা হয়।

গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরাইল ইরানে হামলা চালালে পাল্টা প্রতিক্রিয়ায় তেহরান ইসরাইল ও উপসাগরীয় অঞ্চলে মার্কিন মিত্রদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়। একইসঙ্গে হরমুজ প্রণালী বন্ধ করে দেয় ইরান।

প্রায় পাঁচ সপ্তাহ সংঘাত চলার পর পাকিস্তানের মধ্যস্থতায় গত ৮ এপ্রিল যুদ্ধবিরতি কার্যকর হয়। তবে ইসলামাবাদে অনুষ্ঠিত আলোচনা স্থায়ী সমঝোতায় পৌঁছাতে পারেনি।

পরবর্তীতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অনির্দিষ্টকালের জন্য যুদ্ধবিরতির মেয়াদ বাড়ান। বর্তমানে দুই দেশের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর থাকলেও সংঘাতের স্থায়ী সমাধানে কূটনৈতিক তৎপরতা অব্যাহত রয়েছে।

খুঁজুন