শনিবার, ১৩ জুন ২০২৬
logo
Breaking News
বিএনপির রাজনীতি মানুষের জন্য: তারেক রহমান বাজেটের আকার বড় হলেও বাস্তবায়ন সম্ভব: এফবিসিসিআই বিরোধীদলের উদ্দেশ্যই মানুষকে বিভ্রান্ত করা: প্রধানমন্ত্রী সড়ক দুর্ঘটনায় মে মাসে ৬২২ জন নিহত: যাত্রী কল্যাণ সমিতি বিনিয়োগে দক্ষিণ এশিয়ার প্রথম গন্তব্য হতে চায় ঢাকা: পররাষ্ট্রমন্ত্রী ক্রিকেটার নাঈমকে মারধরের অভিযোগে এসআইসহ তিন পুলিশ সদস্য প্রত্যাহার বার কাউন্সিলের এমসিকিউ পরীক্ষায় পাস করলেন জাইমা রহমান বাবার স্মৃতিবিজড়িত ‘পাতলী খাল’ পুনঃখননের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী কালো টাকা সাদা করার সুযোগ নেই: এনবিআর চেয়ারম্যান কক্সবাজারের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান
জাতীয় যুগ্ম সচিব আনিসুরকে দায়িত্ব থেকে প্রত্যাহার করা হলো
logo
বৃদ্ধা নূর জাহানের মৃত্যু

যুগ্ম সচিব আনিসুরকে দায়িত্ব থেকে প্রত্যাহার করা হলো

এক বৃদ্ধা নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ. ঢাকার মিরপুর-১১ নম্বর এলাকায় একটি বাসা থেকে নূরজাহান বেগম (৭৫) নামে। ঘটনাটিকে কেন্দ্র করে তার সন্তানদের বিরুদ্ধে অবহেলার অভিযোগ উঠেছে, যা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমেও ব্যাপক আলোচনা ও সমালোচনা চলছে।

গণমাধ্যমে প্রকাশিত তথ্য অনুযায়ী, মৃত নারীর এক ছেলে জনপ্রশাসন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব, আরেক ছেলে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষক এবং মেয়ে স্থানীয় একটি স্কুলের শিক্ষক হিসেবে কর্মরত। ঘটনার পর ওই যুগ্ম সচিবের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

বুধবার (৩ জুন) জনপ্রশাসন প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী বলেন, দেশে পিতা-মাতার ভরণপোষণ আইন রয়েছে। আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। সংশ্লিষ্ট কর্মকর্তার বক্তব্য গ্রহণসহ প্রয়োজনীয় প্রক্রিয়া শুরু হয়েছে এবং বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া কিছু ভিডিওতে দেখা গেছে, বাসার ভেতরের পরিবেশ ছিল অস্বাস্থ্যকর ও নোংরা। মরদেহ উদ্ধারের সময় তাতে পোকার উপস্থিতি পাওয়া গেছে বলে জানিয়েছেন পল্লবী থানার সংশ্লিষ্ট কর্মকর্তারা।

স্থানীয় বাসিন্দারা এ ঘটনাকে অমানবিক বলে উল্লেখ করে ক্ষোভ প্রকাশ করেছেন। তাদের ভাষ্য, একজন প্রবীণ নারী এমন অবস্থায় মারা যাওয়া কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

উল্লেখ, ২০১৩ সালের পিতা-মাতার ভরণপোষণ আইন অনুযায়ী, প্রত্যেক সন্তানকে তার পিতা-মাতার ভরণপোষণ নিশ্চিত করতে হবে। একাধিক সন্তান থাকলে তারা পারস্পরিক আলোচনা করে দায়িত্ব ভাগ করে নেবেন এবং নিয়মিত খোঁজখবর, চিকিৎসা ও পরিচর্যা নিশ্চিত করবেন। এই আইন অমান্য করলে সর্বোচ্চ এক লাখ টাকা অর্থদণ্ড বা অনাদায়ে সর্বোচ্চ তিন মাসের কারাদণ্ডের বিধান রয়েছে।

খুঁজুন