শনিবার, ১৩ জুন ২০২৬
logo
Breaking News
বিএনপির রাজনীতি মানুষের জন্য: তারেক রহমান বাজেটের আকার বড় হলেও বাস্তবায়ন সম্ভব: এফবিসিসিআই বিরোধীদলের উদ্দেশ্যই মানুষকে বিভ্রান্ত করা: প্রধানমন্ত্রী সড়ক দুর্ঘটনায় মে মাসে ৬২২ জন নিহত: যাত্রী কল্যাণ সমিতি বিনিয়োগে দক্ষিণ এশিয়ার প্রথম গন্তব্য হতে চায় ঢাকা: পররাষ্ট্রমন্ত্রী ক্রিকেটার নাঈমকে মারধরের অভিযোগে এসআইসহ তিন পুলিশ সদস্য প্রত্যাহার বার কাউন্সিলের এমসিকিউ পরীক্ষায় পাস করলেন জাইমা রহমান বাবার স্মৃতিবিজড়িত ‘পাতলী খাল’ পুনঃখননের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী কালো টাকা সাদা করার সুযোগ নেই: এনবিআর চেয়ারম্যান কক্সবাজারের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান
বিশ্ব যুদ্ধের জন্য যুক্তরাষ্ট্রের পর্যাপ্ত অস্ত্র মজুদ আছে: ট্রাম্প
logo

যুদ্ধের জন্য যুক্তরাষ্ট্রের পর্যাপ্ত অস্ত্র মজুদ আছে: ট্রাম্প

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মনে করেন যুক্তরাষ্ট্র ‘মাঝারি ও উচ্চ-মাঝারি মানের’ গোলাবারুদ ও যুদ্ধ সরঞ্জাম নিয়ে দীর্ঘস্থায়ী যুদ্ধ চালিয়ে যেতে পারবে। ‘চিরস্থায়ী’ যুদ্ধের জন্য যুক্তরাষ্ট্রের পর্যাপ্ত অস্ত্র মজুদ আছে বলেও উল্লেখ করেন তিনি।

স্থানীয় সময় সোমবার (২ মার্চ) মধ্যরাতে নিজের সামাজিক যোগাযোগমাধ্যম 'ট্রুথ সোশ্যাল'-এ দেওয়া পোস্টে এ কথা বলেন তিনি।

ট্রাম্প লিখেন, ‘আমাদের কাছে এই ধরণের অস্ত্রের কার্যত অসীম সরবরাহ রয়েছে। যুক্তরাষ্ট্র এখন অস্ত্রে সজ্জিত এবং বড় ধরণের জয়ের জন্য প্রস্তুত!!!’

নিজের সর্বশেষ বক্তব্যে তিনি তার পূর্বসূরি জো বাইডেনের সমালোচনা করে অভিযোগ করেন, বাইডেন ইউক্রেনকে যুক্তরাষ্ট্রের ‘অত্যন্ত উচ্চমানের’ অনেক বেশি অস্ত্র সরবরাহ করেছেন।

উল্লেখ্য, জো বাইডেন তার চার বছরের মেয়াদের শেষ দিকে ইউক্রেনকে শক্তিশালী দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবহারের অনুমতি দিয়েছিলেন, যা ১৯০ মাইল (৩০০ কিমি) দূর পর্যন্ত আঘাত হানতে সক্ষম।

খুঁজুন