শনিবার, ১৩ জুন ২০২৬
logo
Breaking News
বুটেক্সের ৪১ থেকে ৪৭তম ব্যাচ নিয়ে জিজি প্যানেলের নির্বাচনী মতবিনিময় সভা যমুনার অবৈধ বালু মাফিয়া চক্র কি প্রচলিত আইনের ঊর্ধ্বে? প্রশ্ন আলোকদিয়াবাসীর বিএনপির রাজনীতি মানুষের জন্য: তারেক রহমান বাজেটের আকার বড় হলেও বাস্তবায়ন সম্ভব: এফবিসিসিআই বিরোধীদলের উদ্দেশ্যই মানুষকে বিভ্রান্ত করা: প্রধানমন্ত্রী সড়ক দুর্ঘটনায় মে মাসে ৬২২ জন নিহত: যাত্রী কল্যাণ সমিতি বিনিয়োগে দক্ষিণ এশিয়ার প্রথম গন্তব্য হতে চায় ঢাকা: পররাষ্ট্রমন্ত্রী ক্রিকেটার নাঈমকে মারধরের অভিযোগে এসআইসহ তিন পুলিশ সদস্য প্রত্যাহার বার কাউন্সিলের এমসিকিউ পরীক্ষায় পাস করলেন জাইমা রহমান বাবার স্মৃতিবিজড়িত ‘পাতলী খাল’ পুনঃখননের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
বিশ্ব যুদ্ধবিরতি বাড়ানোয় ট্রাম্পকে ধন্যবাদ জানালেন পাকিস্তানের প্রধানমন্ত্রী
logo

যুদ্ধবিরতি বাড়ানোয় ট্রাম্পকে ধন্যবাদ জানালেন পাকিস্তানের প্রধানমন্ত্রী

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ধন্যবাদ জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ,  ইরানের সঙ্গে যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর ঘোষণায়।

মঙ্গলবার (২১ এপ্রিল) এক অনলাইন বিবৃতিতে তিনি বলেন, ‘চলমান কূটনৈতিক প্রচেষ্টা এগিয়ে নিতে যুদ্ধবিরতি বাড়ানোর আমাদের অনুরোধ গ্রহণ করায় প্রেসিডেন্ট ট্রাম্পকে আন্তরিক ধন্যবাদ জানাই।’

বিবৃতিতে তিনি আরও বলেন, পাকিস্তানের ওপর যে আস্থা রাখা হয়েছে, তার মর্যাদা রক্ষা করে দেশটি শান্তিপূর্ণ সমাধানের জন্য আন্তরিক প্রচেষ্টা চালিয়ে যাবে।

শাহবাজ শরিফ আশা প্রকাশ করেন, উভয় পক্ষ যুদ্ধবিরতি মেনে চলবে এবং ইসলামাবাদে নির্ধারিত দ্বিতীয় দফার আলোচনায় একটি সমন্বিত ‘শান্তি চুক্তি’তে পৌঁছানো সম্ভব হবে, যা সংঘাতের স্থায়ী সমাধান নিশ্চিত করবে।

খুঁজুন