শনিবার, ১৩ জুন ২০২৬
logo
Breaking News
বিএনপির রাজনীতি মানুষের জন্য: তারেক রহমান বাজেটের আকার বড় হলেও বাস্তবায়ন সম্ভব: এফবিসিসিআই বিরোধীদলের উদ্দেশ্যই মানুষকে বিভ্রান্ত করা: প্রধানমন্ত্রী সড়ক দুর্ঘটনায় মে মাসে ৬২২ জন নিহত: যাত্রী কল্যাণ সমিতি বিনিয়োগে দক্ষিণ এশিয়ার প্রথম গন্তব্য হতে চায় ঢাকা: পররাষ্ট্রমন্ত্রী ক্রিকেটার নাঈমকে মারধরের অভিযোগে এসআইসহ তিন পুলিশ সদস্য প্রত্যাহার বার কাউন্সিলের এমসিকিউ পরীক্ষায় পাস করলেন জাইমা রহমান বাবার স্মৃতিবিজড়িত ‘পাতলী খাল’ পুনঃখননের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী কালো টাকা সাদা করার সুযোগ নেই: এনবিআর চেয়ারম্যান কক্সবাজারের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান
বিশ্ব যুদ্ধ চললে হরমুজ প্রণালিতে নিরাপত্তা সম্ভব নয়: আরি লারিজানি
logo

যুদ্ধ চললে হরমুজ প্রণালিতে নিরাপত্তা সম্ভব নয়: আরি লারিজানি

ইরানের নিরাপত্তা প্রধান আরি লারিজানি মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে চলমান সংঘাত অব্যাহত থাকলে হরমুজ প্রণালিতে নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব নয় বলে।

ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁ হরমুজ প্রণালি পুনরায় চালু করতে মিত্র দেশগুলোর সঙ্গে একটি ‘প্রতিরক্ষামূলক’ মিশন প্রস্তুতের কথা জানানোর পর এ মন্তব্য করেন তিনি। আল জাজিরা আরবির এক পোস্টে প্রতিক্রিয়া জানিয়ে লারিজানি বলেন, বর্তমান পরিস্থিতিতে ওই কৌশলগত নৌপথে নিরাপত্তা প্রতিষ্ঠা করা কঠিন।

লারিজানি বলেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল এই অঞ্চলে যে সংঘাতের আগুন জ্বালিয়েছে, তার মধ্যে হরমুজ প্রণালিতে কোনো ধরনের নিরাপত্তা প্রতিষ্ঠা হওয়া অসম্ভব বলেই মনে হচ্ছে।

তিনি ইঙ্গিত দেন, আঞ্চলিক উত্তেজনা ও যুদ্ধ পরিস্থিতি অব্যাহত থাকলে গুরুত্বপূর্ণ এই আন্তর্জাতিক নৌপথে নিরাপত্তা ব্যবস্থা কার্যকর করা কঠিন হয়ে পড়বে।

সূত্র: আল জাজিরা

খুঁজুন