শনিবার, ১৩ জুন ২০২৬
logo
Breaking News
জাতীয় পরিকল্পনা থেকে স্থানীয় উন্নয়ন ধারনায় পাবনায় নাগরিক সংলাপ অনুষ্ঠিত বুটেক্সের ৪১ থেকে ৪৭তম ব্যাচ নিয়ে জিজি প্যানেলের নির্বাচনী মতবিনিময় সভা যমুনার অবৈধ বালু মাফিয়া চক্র কি প্রচলিত আইনের ঊর্ধ্বে? প্রশ্ন আলোকদিয়াবাসীর বিএনপির রাজনীতি মানুষের জন্য: তারেক রহমান বাজেটের আকার বড় হলেও বাস্তবায়ন সম্ভব: এফবিসিসিআই বিরোধীদলের উদ্দেশ্যই মানুষকে বিভ্রান্ত করা: প্রধানমন্ত্রী সড়ক দুর্ঘটনায় মে মাসে ৬২২ জন নিহত: যাত্রী কল্যাণ সমিতি বিনিয়োগে দক্ষিণ এশিয়ার প্রথম গন্তব্য হতে চায় ঢাকা: পররাষ্ট্রমন্ত্রী ক্রিকেটার নাঈমকে মারধরের অভিযোগে এসআইসহ তিন পুলিশ সদস্য প্রত্যাহার বার কাউন্সিলের এমসিকিউ পরীক্ষায় পাস করলেন জাইমা রহমান
সারাবাংলা যশোরের শার্শায় জালিয়াতি ও প্রতারনাসহ ৩০ মামলার আসামি আনোয়ার আটক
logo

যশোরের শার্শায় জালিয়াতি ও প্রতারনাসহ ৩০ মামলার আসামি আনোয়ার আটক

যশোরের শার্শায় জালিয়াতি ও প্রতারনাসহ ৩০টি মামলার
পলাতক আসামি আনোয়ার হোসেন ওরফে আয়নালকে (৪৭) আটক করেছে পুলিশ। সে একাধিক জালিয়াতি মামলার আসামি এবং আদালতের রায়ে ১ বছরের সাজাপ্রাপ্ত ছিলেন।

গ্রেফতারকৃত আনোয়ার হোসেন ওরফে আয়নাল শার্শা উপজেলার বসতপুর গ্রামের মৃত দুদু মিয়ার ছেলে।

শার্শা থানা পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার গভীর রাতে বিশেষ অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। দীর্ঘদিন ধরে সে পুলিশের চোখ ফাঁকি দিয়ে পলাতক ছিলেন এবং এলাকায় বিভিন্ন প্রতারণামূলক কর্মকাণ্ড পরিচালনা করতেন।

নাভারন সার্কেলের সহকারী পুলিশ সুপার নিশাত আল নাহিয়ান বলেন, আনোয়ার হোসেন ওরফে আয়নাল একজন চিহ্নিত প্রতারক। তার বিরুদ্ধে শার্শা থানাসহ বিভিন্ন থানায় ৩০টি মামলা রয়েছে। আমরা দীর্ঘদিন ধরে তাকে খুজছিলাম। শেষ পর্যন্ত অভিযান চালিয়ে তাকে আটক করতে সক্ষম হই।

-খবরপ্রতিদিন/ সি.ব

খুঁজুন