শনিবার, ১৩ জুন ২০২৬
logo
Breaking News
বিএনপির রাজনীতি মানুষের জন্য: তারেক রহমান বাজেটের আকার বড় হলেও বাস্তবায়ন সম্ভব: এফবিসিসিআই বিরোধীদলের উদ্দেশ্যই মানুষকে বিভ্রান্ত করা: প্রধানমন্ত্রী সড়ক দুর্ঘটনায় মে মাসে ৬২২ জন নিহত: যাত্রী কল্যাণ সমিতি বিনিয়োগে দক্ষিণ এশিয়ার প্রথম গন্তব্য হতে চায় ঢাকা: পররাষ্ট্রমন্ত্রী ক্রিকেটার নাঈমকে মারধরের অভিযোগে এসআইসহ তিন পুলিশ সদস্য প্রত্যাহার বার কাউন্সিলের এমসিকিউ পরীক্ষায় পাস করলেন জাইমা রহমান বাবার স্মৃতিবিজড়িত ‘পাতলী খাল’ পুনঃখননের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী কালো টাকা সাদা করার সুযোগ নেই: এনবিআর চেয়ারম্যান কক্সবাজারের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান
রাজনীতি ভোলার চারটি আসনেই বিএনপির বিজয়
logo

ভোলার চারটি আসনেই বিএনপির বিজয়

বিএনপির প্রার্থী বেসরকারিভাবে বিজয় লাভ করেছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোলার চারটি সংসদীয় আসনেই।

ভোলা-১ আসনে বিএনপি জোটের বিজেপির প্রার্থী ও বিজেপির চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিভ রহমান পার্থ (গরুর গাড়ী) প্রতীকে ১ লাখ ৪ হাজার ৪৬২ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের প্রার্থী জেলা নায়েবে আমীর অধ্যক্ষ নজরুল ইসলাম (দাঁড়িপাল্লা) প্রতীক নিয়ে ৭২ হাজার ৪৭১ ভোট পেয়েছেন।

ভোলা-২ আসনে বিএনপির প্রার্থী হাফিজ ইব্রাহীম ১ লাখ ১৯ হাজার ৮৫ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের প্রার্থী ফজলুল করিম পেয়েছেন ৯৩ হাজার ৭০৭ ভোট।

ভোলা-৩ আসনে বিএনপির প্রার্থী হাফিজ উদ্দিন আহমদ ১ লাখ ৪৫ হাজার ৯৯০ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকতম প্রতিদ্বন্দ্বী জামায়াত জোটের বাংলাদেশ ডেভলেপমেন্ট পার্টির প্রার্থী মো. নিজামুল হক পেয়েছেন ৫৭ হাজার ৩৫১ ভোট।

ভোলা-৪ আসনে বিএনপির প্রার্থী নুরুল ইসলাম নয়ন ১ লাখ ৮৯ হাজার ৩৫১ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামের প্রার্থী মো. মোস্তফা কামাল পেয়েছেন ৮১ হাজার ৪৩৭ ভোট।

শুক্রবার ভোর ৪টার দিকে জেলা প্রশাসক কার্যালয়ের হলরুমে ভোলা জেলা রির্টানিং কর্মকর্তা ও জেলা প্রশাসক ডা. শামীম রহমান এই ফলাফল ঘোষণা করেন।

খুঁজুন