শনিবার, ১৩ জুন ২০২৬
logo
Breaking News
বিএনপির রাজনীতি মানুষের জন্য: তারেক রহমান বাজেটের আকার বড় হলেও বাস্তবায়ন সম্ভব: এফবিসিসিআই বিরোধীদলের উদ্দেশ্যই মানুষকে বিভ্রান্ত করা: প্রধানমন্ত্রী সড়ক দুর্ঘটনায় মে মাসে ৬২২ জন নিহত: যাত্রী কল্যাণ সমিতি বিনিয়োগে দক্ষিণ এশিয়ার প্রথম গন্তব্য হতে চায় ঢাকা: পররাষ্ট্রমন্ত্রী ক্রিকেটার নাঈমকে মারধরের অভিযোগে এসআইসহ তিন পুলিশ সদস্য প্রত্যাহার বার কাউন্সিলের এমসিকিউ পরীক্ষায় পাস করলেন জাইমা রহমান বাবার স্মৃতিবিজড়িত ‘পাতলী খাল’ পুনঃখননের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী কালো টাকা সাদা করার সুযোগ নেই: এনবিআর চেয়ারম্যান কক্সবাজারের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান
খেলাধুলা ভাইরাসে আক্রান্ত নেইমার
logo

ভাইরাসে আক্রান্ত নেইমার

নেইমারের শারীরিক অবস্থা সম্পর্কে আনুষ্ঠানিকভাবে জানিয়েছে ব্রাজিলের ঐতিহ্যবাহী ক্লাব সান্তোস। যেখানে ভাইরাসজনিত অসুস্থতার কারণে সম্প্রতি দলীয় অনুশীলনে অংশ নিতে পারেননি তিনি।

ক্লাবের চিকিৎসা বিভাগ জানিয়েছে, প্রশিক্ষণ কেন্দ্র ‘রে পেলে’তে অনুপস্থিত থাকার পর তার অসুস্থতা নিশ্চিত করা হয়। দ্রুত মাঠে ফেরানোর লক্ষ্যে তার সুস্থতার অগ্রগতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে।

ক্লাব এক বিবৃতিতে জানায়, ‘শনিবার রাতে নেইমার ভাইরাসজনিত সমস্যায় আক্রান্ত হন। তাকে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হয়েছে, তিনি ভালো সাড়া দিয়েছেন এবং বর্তমানে ক্লাবের চিকিৎসা দলের পর্যবেক্ষণে রয়েছেন।’

৩৪ বছর বয়সী এই ফরোয়ার্ড শনিবারের ম্যাচে অংশ না নেওয়া সতীর্থদের সঙ্গে অনুশীলনে যোগ দেওয়ার কথা ছিল। তবে অসুস্থতার কারণে তিনি মাঠের বাইরে থাকেন, যখন দল দক্ষিণ আমেরিকার দ্বিতীয় সারির ক্লাব প্রতিযোগিতার প্রস্তুতি নিচ্ছে।

খুঁজুন