শনিবার, ১৩ জুন ২০২৬
logo
Breaking News
জাতীয় পরিকল্পনা থেকে স্থানীয় উন্নয়ন ধারনায় পাবনায় নাগরিক সংলাপ অনুষ্ঠিত বুটেক্সের ৪১ থেকে ৪৭তম ব্যাচ নিয়ে জিজি প্যানেলের নির্বাচনী মতবিনিময় সভা যমুনার অবৈধ বালু মাফিয়া চক্র কি প্রচলিত আইনের ঊর্ধ্বে? প্রশ্ন আলোকদিয়াবাসীর বিএনপির রাজনীতি মানুষের জন্য: তারেক রহমান বাজেটের আকার বড় হলেও বাস্তবায়ন সম্ভব: এফবিসিসিআই বিরোধীদলের উদ্দেশ্যই মানুষকে বিভ্রান্ত করা: প্রধানমন্ত্রী সড়ক দুর্ঘটনায় মে মাসে ৬২২ জন নিহত: যাত্রী কল্যাণ সমিতি বিনিয়োগে দক্ষিণ এশিয়ার প্রথম গন্তব্য হতে চায় ঢাকা: পররাষ্ট্রমন্ত্রী ক্রিকেটার নাঈমকে মারধরের অভিযোগে এসআইসহ তিন পুলিশ সদস্য প্রত্যাহার বার কাউন্সিলের এমসিকিউ পরীক্ষায় পাস করলেন জাইমা রহমান
সারাবাংলা উত্তরা ইপিজেডের সকর কার্যক্রম বন্ধ ঘোষণা
logo

উত্তরা ইপিজেডের সকর কার্যক্রম বন্ধ ঘোষণা

নীলফামারীর উত্তরা ইপিজেডের সকল কার্যক্রম বন্ধ রাখা হয়েছে। ২ সেপ্টেম্বর মঙ্গলবার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে শ্রমিকদের সংঘর্ষে একজন শ্রমিক নিহতের ঘটনায় এমন সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ।
 
বাপজার নির্বাহী পরিচালক আব্দুল জব্বার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়, মঙ্গলবার শ্রমিক সাথে আইনশৃঙ্খলা বাহিনীর সংঘর্ষ হওয়ায় প্রথম দিকে ২৪ কারখানা বন্ধ রাখার ঘোষণা দেয়া হয় , বুধবার পরিস্থিতি থমথমে অবস্থা থাকায় ইপিজেড এর সকল কার্যক্রম বন্ধ রাখা হয়েছে। । এই পরিস্থিতিতে কখন কারখানাগুলো খুলবে তা এই মুহূর্তে বলা মুশকিল। তবে খুব শিগগিরী কারখানা খুলার সিদ্ধান্ত নেয়া হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়। 
 
স্হানীয়রা জানান,  উত্তরা ইপিজেডে অবস্থিত এভারগ্ৰিন নামে একটি কোম্পানিতে শ্রমিক ছাঁটাই ও কারখানা বন্ধ করা সহ ২৩ দফা দাবিতে দুই দিন ধরে আন্দোলন করছেন শ্রমিকেরা। গত সোমবার রাতে হঠাৎ কোম্পানি বন্ধের নোটিশ দেয় কর্তৃপক্ষ। মঙ্গলবার সকালে কাজে যোগ দিতে গিয়ে এভারগ্রিন কারখানার শ্রমিকেরা ওই নোটিশ দেখতে পান। এ ঘটনার প্রতিবাদে ইপিজেডের মূল ফটকে তালা ঝুলিয়ে বিক্ষোভ শুরু করেন শ্রমিকেরা। সকাল ৯টার দিকে তাদের সরিয়ে দিতে গেলে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সঙ্গে শ্রমিকদের দফায় দফায় সংঘর্ষ হয়।
 
সুজন, নয়ন, বাদশা সহ একাধিক শ্রমিক জানায়, ন্যায্য অধিকার আদায় করতে গিয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সংঘর্ষে হতাহতের ঘটনা ঘটে।  সংঘর্ষে একজন শ্রমিক নিহত হন। ওই শ্রমিকের নাম হাবিব (২১)। তিনি ইকু প্লাস্টিক ফ্যাক্টরির শ্রমিক ছিলেন। আহত আরও কয়েকজন শ্রমিক নীলফামারী জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন। শ্রমিক হত্যার পরদিন থেকে ইপিজেড এলাকা জনশুন্য হয়ে পড়ে। তবে এ বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীর কোনো কর্মকর্তার বক্তব্য পাওয়া যায়নি।তবে ইপিজেড এলাকা জুড়ে থমথমে অবস্থা করছে সেই দৃশ্য চোখে পড়ে।

-খবরপ্রতিদিন/ সি.ব

খুঁজুন