শনিবার, ১৩ জুন ২০২৬
logo
Breaking News
জাতীয় পরিকল্পনা থেকে স্থানীয় উন্নয়ন ধারনায় পাবনায় নাগরিক সংলাপ অনুষ্ঠিত বুটেক্সের ৪১ থেকে ৪৭তম ব্যাচ নিয়ে জিজি প্যানেলের নির্বাচনী মতবিনিময় সভা যমুনার অবৈধ বালু মাফিয়া চক্র কি প্রচলিত আইনের ঊর্ধ্বে? প্রশ্ন আলোকদিয়াবাসীর বিএনপির রাজনীতি মানুষের জন্য: তারেক রহমান বাজেটের আকার বড় হলেও বাস্তবায়ন সম্ভব: এফবিসিসিআই বিরোধীদলের উদ্দেশ্যই মানুষকে বিভ্রান্ত করা: প্রধানমন্ত্রী সড়ক দুর্ঘটনায় মে মাসে ৬২২ জন নিহত: যাত্রী কল্যাণ সমিতি বিনিয়োগে দক্ষিণ এশিয়ার প্রথম গন্তব্য হতে চায় ঢাকা: পররাষ্ট্রমন্ত্রী ক্রিকেটার নাঈমকে মারধরের অভিযোগে এসআইসহ তিন পুলিশ সদস্য প্রত্যাহার বার কাউন্সিলের এমসিকিউ পরীক্ষায় পাস করলেন জাইমা রহমান
সারাবাংলা উত্তরা ইপিজেডের ৪টি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা
logo

উত্তরা ইপিজেডের ৪টি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা

নীলফামারীর সংগলশীতে অবস্থিত  উত্তরা এক্সপোর্ট প্রসেসিং জোনের (ইপিজেড) চারটি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। রোববার (২৬ অক্টোবর) বিকেলে বিষয়টি নিশ্চিত করেন উত্তরা ইপিজেডের নির্বাহী পরিচালক মোহাম্মদ আব্দুল জব্বার।

বন্ধ ঘোষিত কারখানাগুলো হলো- মেইগো বাংলাদেশ, ইপিএফ প্রিন্টিং লিমিটেড, সেকশন সেভেন ইন্টারন্যাশনাল লিমিটেড এবং দেশবন্ধু টেক্সটাইল মিলস লিমিটেড।

কারখানা কর্তৃপক্ষের দেওয়া নোটিশে বলা হয়েছে, ২৫ অক্টোবর সকালে শ্রমিকেরা কাজে যোগ না দিয়ে মূল ফটকে বিক্ষোভ শুরু করেন। পরে তারা অন্য শ্রমিকদেরও সঙ্গে নিয়ে বেআইনিভাবে উৎপাদন বন্ধ করে কারখানার স্বাভাবিক কার্যক্রমে ব্যাঘাত ঘটায়।

নোটিশে আরও উল্লেখ করা হয়, শ্রমিকদের জানানো হয়েছিল যে তাদের আইনসিদ্ধ দাবি-দাওয়ার বিষয়ে আলোচনা করে দ্রুত সমাধান করা হবে এবং কাজে যোগ দেওয়ার নির্দেশও দেওয়া হয়। কিন্তু শ্রমিকেরা কাজে ফেরেননি, ফলে উৎপাদন কার্যক্রম মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়।

এর আগে ৩০ সেপ্টেম্বর ইপিজেডে ‘এভারগ্রিন’ নামের একটি কারখানা বন্ধ ও শ্রমিক ছাঁটাইয়ের জেরে শ্রমিকদের সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সংঘর্ষ হয়। সংঘর্ষে হাবিব ইসলাম (২১) নামের এক শ্রমিক নিহত হন। 

আহত হন পুলিশ, সেনাসদস্যসহ আরও অন্তত ২৪ জন। নিহত হাবিব ইসলাম ‘ইকু ইন্টারন্যাশনাল’ নামের একটি কারখানার কর্মী ছিলেন। সেই থেকে ইপিজেডে অসন্তোষ বিরাজ করছে বলে সূত্র জানিয়েছে।

-খবরপ্রতিদিন/ সি.ব

খুঁজুন