শনিবার, ১৩ জুন ২০২৬
logo
Breaking News
জাতীয় পরিকল্পনা থেকে স্থানীয় উন্নয়ন ধারনায় পাবনায় নাগরিক সংলাপ অনুষ্ঠিত বুটেক্সের ৪১ থেকে ৪৭তম ব্যাচ নিয়ে জিজি প্যানেলের নির্বাচনী মতবিনিময় সভা যমুনার অবৈধ বালু মাফিয়া চক্র কি প্রচলিত আইনের ঊর্ধ্বে? প্রশ্ন আলোকদিয়াবাসীর বিএনপির রাজনীতি মানুষের জন্য: তারেক রহমান বাজেটের আকার বড় হলেও বাস্তবায়ন সম্ভব: এফবিসিসিআই বিরোধীদলের উদ্দেশ্যই মানুষকে বিভ্রান্ত করা: প্রধানমন্ত্রী সড়ক দুর্ঘটনায় মে মাসে ৬২২ জন নিহত: যাত্রী কল্যাণ সমিতি বিনিয়োগে দক্ষিণ এশিয়ার প্রথম গন্তব্য হতে চায় ঢাকা: পররাষ্ট্রমন্ত্রী ক্রিকেটার নাঈমকে মারধরের অভিযোগে এসআইসহ তিন পুলিশ সদস্য প্রত্যাহার বার কাউন্সিলের এমসিকিউ পরীক্ষায় পাস করলেন জাইমা রহমান
সারাবাংলা উলিপুরে সত্তোরোদ্ধ নারীর গলাকাটা লাশ উদ্ধার
logo

উলিপুরে সত্তোরোদ্ধ নারীর গলাকাটা লাশ উদ্ধার

কুড়িগ্রামের উলিপুরে সত্তোরোদ্ধ মানসিক ভারসাম্যহীন এক নারীর গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২২-০৯-২৫) সকাল সাড়ে ১১ টার দিকে উলিপুর পৌরসভার রামদাস ধনিরাম মৌজার খেয়ারপাড় গ্রামের নিজ বাড়ির রান্নাঘর থেকে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য কুড়িগ্রাম মর্গে পাঠিয়েছে পুলিশ।

মানসিক ভারসাম্যহীন মৃত সাহেরা খাতুন (৭২) নিজেই গলায় বটি দিয়ে
আত্মহত্যা করেছেন বলে ওই এলাকার প্রতিবেশী নুরনাহার বেগম, ভাড়াটিয়া
ববিতা বেগম, মহিউল ইসলাম, আব্দুল হানিফ, মাজেদা, সুফিয়া খাতুন ও
জোবেদাসহ উৎসুক অনেক দর্শনার্থীরা ইত্তেফাককে জানিয়েছে।

ওই বাড়িতে মৃত সাহেরা বেগমের দুই ছেলে, ছেলের বউ, ২ নাতি এবং ২ নাতনি
নিয়ে বসবাস করছিলেন। ছেলে শাহিন আলম ও সাখাওয়াত হোসেন বাবলু জানায়, প্রায় চার বছর আগে তাদের মা সাহেরা বেগম স্ট্রোক করেছিল। এরপর থেকে তিনি মানসিক ভারসাম্যহীন হয়ে ওঠে। ইতিপূর্বে তাদের মা কয়েকবার বাড়ি সংলগ্ন কেসি রোডে উঠে আত্মহত্যার চেষ্টাও করেছিল বলে জানায় তারা।

মৃতার একমাত্র মেয়ে রোকেয়া বেগম জানান, আমার মা মানসিক ভারসাম্যহীন
হওয়ায় সে নিজে নিজেই এ ঘটনা ঘটিয়েছে। এ ঘটনায় তার ভাই, ভাই বউ
কিংবা কারও বিরুদ্ধে কোন অভিযোগ নেই। মৃত নারীর ছোট ছেলে শাহিন আলমের স্ত্রী বিউটি বেগম জানায়, রোববার দিবাগত রাত একটার দিকে মা সাহেরা বেগম ঘুমিয়েছিল। 

ভোরবেলা উঠে দেখি বিছানায় মা নেই। এরপর খোঁজাখুঁজি করে রান্নাঘরে তার গলাকাটা লাশ পড়ে থাকতে দেখি। এ সময় বিউটি বেগমের আত্মচিৎকারে ছেলেসহ প্রতিবেশীরা ছুটে এসে দেখে সাহেরা বেগমের গলাকাটা নিথর দেহ রান্নাঘরে পড়ে আছে।

নিথর দেহের পাশেই সবজি কাটার রক্তমাখা বটি আলামত হিসেবে সিজ করে
পুলিশ। এ ঘটনায় উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ জিল্লুর রহমান জানান, প্রতিবেশীদের ভাস্যমতে তিনি আত্বহত্যা করে থাকতে পারেন। তদন্ত চলছে, পোষ্ট মর্টেম রিপোর্ট ও তদন্তের পর রহস্য জানা যাবে।

-খবরপ্রতিদিন/ সি.ব

খুঁজুন