শনিবার, ১৩ জুন ২০২৬
logo
Breaking News
জাতীয় পরিকল্পনা থেকে স্থানীয় উন্নয়ন ধারনায় পাবনায় নাগরিক সংলাপ অনুষ্ঠিত বুটেক্সের ৪১ থেকে ৪৭তম ব্যাচ নিয়ে জিজি প্যানেলের নির্বাচনী মতবিনিময় সভা যমুনার অবৈধ বালু মাফিয়া চক্র কি প্রচলিত আইনের ঊর্ধ্বে? প্রশ্ন আলোকদিয়াবাসীর বিএনপির রাজনীতি মানুষের জন্য: তারেক রহমান বাজেটের আকার বড় হলেও বাস্তবায়ন সম্ভব: এফবিসিসিআই বিরোধীদলের উদ্দেশ্যই মানুষকে বিভ্রান্ত করা: প্রধানমন্ত্রী সড়ক দুর্ঘটনায় মে মাসে ৬২২ জন নিহত: যাত্রী কল্যাণ সমিতি বিনিয়োগে দক্ষিণ এশিয়ার প্রথম গন্তব্য হতে চায় ঢাকা: পররাষ্ট্রমন্ত্রী ক্রিকেটার নাঈমকে মারধরের অভিযোগে এসআইসহ তিন পুলিশ সদস্য প্রত্যাহার বার কাউন্সিলের এমসিকিউ পরীক্ষায় পাস করলেন জাইমা রহমান
সারাবাংলা উলিপুরে ব্যাডমিন্টন টুর্নামেন্ট ২০২৫: জাঁকজমকপূর্ণ উদ্বোধন ও উত্তেজনাপূর্ণ ফাইনাল
logo

উলিপুরে ব্যাডমিন্টন টুর্নামেন্ট ২০২৫: জাঁকজমকপূর্ণ উদ্বোধন ও উত্তেজনাপূর্ণ ফাইনাল

ফ্রেন্ডস ফেয়ারের আয়োজনে অত্যন্ত জাঁকজমকপূর্ণ পরিবেশে উলিপুর ব্যাডমিন্টন টুর্নামেন্ট ২০২৫–এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। গত ২৪ ডিসেম্বর ২০২৫ ইং তারিখে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উলিপুর পৌরসভার সাবেক মেয়র জনাব তারিক আবু আলা চৌধুরী। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সৌমিক দে (Saumik Dey) এবং সভাপতিত্ব করেন ফ্রেন্ডস ফেয়ারের প্রতিষ্ঠাতা সদস্য জনাব আল আমিন।

‎এবারের টুর্নামেন্টে ৪টি গ্রুপে মোট ১২টি দল অংশগ্রহণ করে। প্রথম পর্বের খেলা শেষে গত ০৮ জানুয়ারি ২০২৬ ইং তারিখে রাত ৮টায় অনুষ্ঠিত হয় দুটি সেমিফাইনাল ম্যাচ। সেমিফাইনালে মুখোমুখি হয় আশিক শাটলার্স বনাম লালমনিরহাট ব্যাডমিন্টন একাডেমি এবং শ্রীওম কুড়িগ্রাম বনাম টিম এস.পি ফুলবাড়ি (দিনাজপুর)। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এই ম্যাচগুলো শেষে সেমিফাইনাল বিজয়ী হিসেবে ফাইনালে ওঠে আশিক শাটলার্স ও টিম এস.পি ফুলবাড়ি (দিনাজপুর)।

সেমিফাইনাল বিজয়ী দুই দলকে নিয়ে রাত ১০টা ৩০ মিনিটে অনুষ্ঠিত হয় বহুল প্রত্যাশিত ফাইনাল ম্যাচ। শ্বাসরুদ্ধকর লড়াই শেষে টিম এস.পি ফুলবাড়ি (দিনাজপুর) চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে এবং আশিক শাটলার্স রানারআপ হিসেবে প্রতিযোগিতা শেষ করে।

ফাইনাল খেলা শেষে বিজয়ীদের হাতে ট্রফি বিতরণ করেন কাশেম গ্রুপের ম্যানেজিং ডাইরেক্টর ও জননেতা জনাব তাসবীরুল ইসলাম। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব হায়দার আলি মিয়া, সদস্য সচিব, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি), উলিপুর উপজেলা শাখা; জনাব নূর মোহাম্মদ, আহ্বায়ক, বিএনপি উলিপুর পৌর শাখা এবং জনাব তৌকুর রহমান লাবলু, আহ্বায়ক, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল, উলিপুর উপজেলা শাখা।

অনুষ্ঠানজুড়ে খেলোয়াড়দের নৈপুণ্য ও দর্শকদের উচ্ছ্বাসে উলিপুর ব্যাডমিন্টন টুর্নামেন্ট ২০২৫ পরিণত হয় এক স্মরণীয় ক্রীড়া উৎসবে।

খুঁজুন