শনিবার, ১৩ জুন ২০২৬
logo
Breaking News
জাতীয় পরিকল্পনা থেকে স্থানীয় উন্নয়ন ধারনায় পাবনায় নাগরিক সংলাপ অনুষ্ঠিত বুটেক্সের ৪১ থেকে ৪৭তম ব্যাচ নিয়ে জিজি প্যানেলের নির্বাচনী মতবিনিময় সভা যমুনার অবৈধ বালু মাফিয়া চক্র কি প্রচলিত আইনের ঊর্ধ্বে? প্রশ্ন আলোকদিয়াবাসীর বিএনপির রাজনীতি মানুষের জন্য: তারেক রহমান বাজেটের আকার বড় হলেও বাস্তবায়ন সম্ভব: এফবিসিসিআই বিরোধীদলের উদ্দেশ্যই মানুষকে বিভ্রান্ত করা: প্রধানমন্ত্রী সড়ক দুর্ঘটনায় মে মাসে ৬২২ জন নিহত: যাত্রী কল্যাণ সমিতি বিনিয়োগে দক্ষিণ এশিয়ার প্রথম গন্তব্য হতে চায় ঢাকা: পররাষ্ট্রমন্ত্রী ক্রিকেটার নাঈমকে মারধরের অভিযোগে এসআইসহ তিন পুলিশ সদস্য প্রত্যাহার বার কাউন্সিলের এমসিকিউ পরীক্ষায় পাস করলেন জাইমা রহমান
সারাবাংলা উলিপুরে বর্ণাঢ্য আয়োজনে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
logo

উলিপুরে বর্ণাঢ্য আয়োজনে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

কুড়িগ্রামের উলিপুরে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে গৌরব, ঐতিহ্য, সংগ্রাম ও সাফল্যের দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।

বুধবার (৩ সেপ্টেম্বর) বিকাল ৫টায় উপজেলা বিএনপির আয়োজনে উৎসবমুখর পরিবেশে একটি বর্ণাঢ্য র‍্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শহীদ মিনারে গিয়ে শেষ হয়।

এর আগে বিকাল ৪টায় শহীদ মিনার চত্বরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে পৌর বিএনপির আহ্বায়ক নুর মোহাম্মদ এর সভাপতিত্বে ও উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ওবায়দুর রহমান বুলবুলের সঞ্চালনায় বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির আহ্বায়ক ও সাবেক পৌর মেয়র তারিক আবুল আলা চৌধুরী, উপজেলা বিএনপির সদস্য সচিব ও সাবেক উপজেলা চেয়ারম্যান হায়দার আলী মিয়া, সাবেক সিনিয়র সহ-সভাপতি আব্দুর রশিদ, সাবেক সহ-সভাপতি মহসীন আলী, পৌর বিএনপির সদস্য সচিব সোলায়মান আলী, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এরশাদুল হাবীব নয়ন, মহিলা দলের আহবায়ক রশিদা বেগম লতা, পৌর যুবদলের আহবায়ক আলমগীর হোসেন সহ বিভিন্ন ইউনিয়নের নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, বিগত ১৭ বছর আমরা মন খুলে কিছু বলতে পারিনি কিছু করতেও পারিনি। এখন সময় এসেছে মন খুলে কথা বলার। দ্রুত সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন দিয়ে এই সরকার দেশে গণতন্ত্র ফিরিয়ে আনবে এটাই প্রত্যাশা বক্তাদের । এরপর বিজয় মঞ্চ চত্বরে পরিবেশিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান l

খুঁজুন