শনিবার, ১৩ জুন ২০২৬
logo
Breaking News
জাতীয় পরিকল্পনা থেকে স্থানীয় উন্নয়ন ধারনায় পাবনায় নাগরিক সংলাপ অনুষ্ঠিত বুটেক্সের ৪১ থেকে ৪৭তম ব্যাচ নিয়ে জিজি প্যানেলের নির্বাচনী মতবিনিময় সভা যমুনার অবৈধ বালু মাফিয়া চক্র কি প্রচলিত আইনের ঊর্ধ্বে? প্রশ্ন আলোকদিয়াবাসীর বিএনপির রাজনীতি মানুষের জন্য: তারেক রহমান বাজেটের আকার বড় হলেও বাস্তবায়ন সম্ভব: এফবিসিসিআই বিরোধীদলের উদ্দেশ্যই মানুষকে বিভ্রান্ত করা: প্রধানমন্ত্রী সড়ক দুর্ঘটনায় মে মাসে ৬২২ জন নিহত: যাত্রী কল্যাণ সমিতি বিনিয়োগে দক্ষিণ এশিয়ার প্রথম গন্তব্য হতে চায় ঢাকা: পররাষ্ট্রমন্ত্রী ক্রিকেটার নাঈমকে মারধরের অভিযোগে এসআইসহ তিন পুলিশ সদস্য প্রত্যাহার বার কাউন্সিলের এমসিকিউ পরীক্ষায় পাস করলেন জাইমা রহমান
সারাবাংলা উলিপুর উপজেলা ও পৌর বিএনপি’র আহবায়ক কমিটি ঘোষণা
logo

উলিপুর উপজেলা ও পৌর বিএনপি’র আহবায়ক কমিটি ঘোষণা

নানান জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে কমিটি ভেঙ্গে দেয়ার প্রায় ৩ মাস পর উলিপুর উপজেলা ও পৌর বিএনপি’র আংশিক আহবায়ক কমিটি ঘোষণা করেছে কুড়িগ্রাম জেলা আহবায়ক কমিটি। 

বুধবার (১৪ মে) জেলা বিএনপি’র আহবায়ক মোঃ মোস্তাফিজার রহমান মোস্তফা ও সদস্য সচিব আলহাজ্ব সোহেল হোসাইন কায়কোবাদ স্বাক্ষরিত পত্রে উলিপুর উপজেলায় মোঃ তারিক আবু আলা চৌধুরীকে আহবায়ক ও মোঃ হায়দার আলী মিয়াকে সদস্য সচিব করে ২১ সদস্য বিশিষ্ট উপজেলার আংশিক কমিটি ঘোষণা করা হয়। কমিটিতে ৯ জন যুগ্ন আহবায়ক হচ্ছেন, ওবায়দুর রহমান বুলবুল, আব্দুর রশিদ সরকার, এ্যাডভোকেট মোঃ ফখরুল ইসলাম, আমিনুল ইসলাম দুলু, আবেদ আলী সরকার, আবুল কালাম আজাদ খোকা, মোঃ মহসিন আলী, মোঃ এরশাদুল হাবীব নয়ন ও রমেশ সাহা।

অন্যদিকে, উলিপুর পৌর কমিটিতে নুর মোহাম্মদকে আহবায়ক ও সহঃ অধ্যাপক সোলায়মান আলী সরকারকে সদস্য সচিব করে ২৫ সদস্য বিশিষ্ট পৌর আংশিক কমিটি ঘোষণা করা হয়। পৌর বিএনপি'র  যুগ্ন আহবায়করা হচ্ছেন, নূরে সাবা স্টার, আজিজুর রহমান মাস্টার, ডাক্তার ইফতেখারুল ইসলাম, এহসানুল করিম প্রিন্স, সিরাজুল ইসলাম সাজু, আব্দুর রাজ্জাক, জমিদার রায়, খোরশেদ আলী, মতলেবুর রহমান মঞ্জু মজিবর রহমান।

-খবরপ্রতিদিন/ সি.ব

খুঁজুন