শনিবার, ১৩ জুন ২০২৬
logo
Breaking News
বিএনপির রাজনীতি মানুষের জন্য: তারেক রহমান বাজেটের আকার বড় হলেও বাস্তবায়ন সম্ভব: এফবিসিসিআই বিরোধীদলের উদ্দেশ্যই মানুষকে বিভ্রান্ত করা: প্রধানমন্ত্রী সড়ক দুর্ঘটনায় মে মাসে ৬২২ জন নিহত: যাত্রী কল্যাণ সমিতি বিনিয়োগে দক্ষিণ এশিয়ার প্রথম গন্তব্য হতে চায় ঢাকা: পররাষ্ট্রমন্ত্রী ক্রিকেটার নাঈমকে মারধরের অভিযোগে এসআইসহ তিন পুলিশ সদস্য প্রত্যাহার বার কাউন্সিলের এমসিকিউ পরীক্ষায় পাস করলেন জাইমা রহমান বাবার স্মৃতিবিজড়িত ‘পাতলী খাল’ পুনঃখননের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী কালো টাকা সাদা করার সুযোগ নেই: এনবিআর চেয়ারম্যান কক্সবাজারের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান
বিশ্ব ট্রাম্প-জিনপিং বৈঠক শুরু
logo

ট্রাম্প-জিনপিং বৈঠক শুরু

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের বৈঠক ইরানের সঙ্গে যুদ্ধ পরিস্থিতি এবং ওয়াশিংটন-বেইজিং টানাপোড়েনের মধ্যেই শুরু হয়েছে ।

বৃহস্পতিবার (১৪ মে) সকালে বেইজিংয়ের গ্রেট হল অব দ্য পিপলে বহুল আলোচিত এই বৈঠক শুরু হয়। এর আগে গ্রেট হলের সামনে লাল গালিচায় ট্রাম্পের সঙ্গে করমর্দন করতে দেখা যায় শি জিনপিংকে।

বুধবার (১৩ মে) বিশেষ উড়োজাহাজ ‘এয়ারফোর্স ওয়ানে’ করে দুই দিনের সফরে বেইজিংয়ে পৌঁছান ট্রাম্প। বিমানবন্দরে অবতরণের পর ট্রাম্পকে লাল গালিচা সংবর্ধনা দেওয়া হয়েছে। ট্রাম্পকে স্বাগত জানান চীনের ভাইস প্রেসিডেন্ট হান ঝেং। এ সময় যুক্তরাষ্ট্র ও চীনের পতাকা উড়িয়ে ‘ওয়েলকাম ওয়েলকাম’ বলে স্লোগান দেওয়া হয়।

বৈঠকের শুরুতে ট্রাম্প চীনের প্রেসিডেন্টকে জানান তিনি তার সঙ্গে বিশ্বের সেরা ব্যবসায়ী প্রতিনিধিদের নিয়ে এসেছেন।

তিনি বলেন, ‌‌‘আমরা এক ছিলাম। যখনই কোনো সমস্যা হয়েছে আমরা সমাধান করেছি। আমি আপনাকে কল দিতাম। আপনি আমাকে কল দিতেন। মানুষ জানে না যখনই আমাদের মধ্যে কোনো সমস্যা হয়েছে, আমরা দ্রুত সময়ের মধ্যে এটির সমাধান করেছি।

নিজের সঙ্গে সেরা ব্যবসায়ী প্রতিনিধিদের নিয়ে এসেছেন উল্লেখ করে ট্রাম্প বলেছেন, ‘আজকের সেরা ব্যক্তিরা এখানে এসেছেন শুধুমাত্র আপনাকে সম্মান জানাতে।’

এই বৈঠককে মানুষ বিশ্বের সবচেয়ে বড় সম্মেলন হিসেবে অভিহিত করছে উল্লেখ করে ট্রাম্প শি জিনপিংকে বলেন, ‘আলোচনা ফলপ্রসু হওয়ার ক্ষেত্রে আমি আশাবাদী।’

তিনি বলেন, ‘আপনার সঙ্গে দেখা হওয়া, আপনার বন্ধু হওয়ার আমার জন্য গর্বের। যুক্তরাষ্ট্র ও চীনের সম্পর্ক এরআগে কখনো এত ভালো হয়নি।’ সূত্র: বিবিসি

খুঁজুন