শনিবার, ১৩ জুন ২০২৬
logo
Breaking News
বিএনপির রাজনীতি মানুষের জন্য: তারেক রহমান বাজেটের আকার বড় হলেও বাস্তবায়ন সম্ভব: এফবিসিসিআই বিরোধীদলের উদ্দেশ্যই মানুষকে বিভ্রান্ত করা: প্রধানমন্ত্রী সড়ক দুর্ঘটনায় মে মাসে ৬২২ জন নিহত: যাত্রী কল্যাণ সমিতি বিনিয়োগে দক্ষিণ এশিয়ার প্রথম গন্তব্য হতে চায় ঢাকা: পররাষ্ট্রমন্ত্রী ক্রিকেটার নাঈমকে মারধরের অভিযোগে এসআইসহ তিন পুলিশ সদস্য প্রত্যাহার বার কাউন্সিলের এমসিকিউ পরীক্ষায় পাস করলেন জাইমা রহমান বাবার স্মৃতিবিজড়িত ‘পাতলী খাল’ পুনঃখননের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী কালো টাকা সাদা করার সুযোগ নেই: এনবিআর চেয়ারম্যান কক্সবাজারের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান
খেলাধুলা টি-টোয়েন্টি ফাইনালে হেরে গেলো বাংলাদেশ
logo

টি-টোয়েন্টি ফাইনালে হেরে গেলো বাংলাদেশ

১২৫ রান তাড়া করতে নেমে নিশ্চিত হেরে যেতে বসেছিল বাংলাদেশ ‘এ’ দল। সেখান থেকে আবদুল গাফফার সাকলায়েনের অবিশ্বাস্য ঝোড়ো ব্যাটিং বাংলাদেশকে নিয়ে যায় জয়ের দ্বারপ্রান্তে; কিন্তু শেষ ওভারের নাটকীয়তায় ম্যাচ হয়ে গেলো টাই।

স্বাভাবিকভাবেই ম্যাচ গড়ালো সুপার ওভারে। যেখানে বাজিমাত করলো পাকিস্তান। বাংলাদেশের ব্যাটাররা তুলতে সক্ষম হলো মাত্র ৬ রান। সেই ৬ রান নিতে খুব বেশি বেগ পেতে হলো না পাকিস্তান শাহিন্সকে।

শেষ পর্যন্ত সুপার ওভারে বাংলাদেশ ‌‘এ’ দলকে হারিয়ে রাইজিং স্টারস এশিয়া কাপে চ্যাম্পিয়ন হলো পাকিস্তান শাহিন্স।

কাতারের দোহায় অনুষ্ঠিত রাইজিং স্টারস এশিয়া কাপের ফাইনালে জয়ের জন্য ১২৬ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে হাবিবুর রহমান সোহান ছাড়া আর কেউ দাঁড়াতেই পারেনি। জিসান আলম ৬ রানে, মাহিদুল অঙ্কন শূন্য রানে, ইয়াসির আলী রাব্বি ৮ রানে এবং আকবর আলী আউট হন ২ রান করে।

এসএম মেহরব ১৯ রান করে সম্ভাবনা জাগিয়ে তুলেছিলেন; কিন্তু মাহফুজুর রহমান রাব্বি ৩, মৃত্যুঞ্জয় চৌধুরী শূন্য রানে আউট হয়ে যান। ১২ বলে ১৬ রান করেন আবদুল গাফ্ফার। ৯ বলে ১১ রান করেন রিপন মন্ডল।

শেষ পর্যন্ত ম্যাচ গড়ালো সুপার ওভারে। যেখানে বাংলাদেশের ব্যাটাররা ৬ রানের বেশি করতে পারলো না। জবাবে পাকিস্তান ৪ বলেই লক্ষ্যে পৌঁছে যায়।

-খবরপ্রতিদিন/ সি.ব

খুঁজুন