শনিবার, ১৩ জুন ২০২৬
logo
Breaking News
জাতীয় পরিকল্পনা থেকে স্থানীয় উন্নয়ন ধারনায় পাবনায় নাগরিক সংলাপ অনুষ্ঠিত বুটেক্সের ৪১ থেকে ৪৭তম ব্যাচ নিয়ে জিজি প্যানেলের নির্বাচনী মতবিনিময় সভা যমুনার অবৈধ বালু মাফিয়া চক্র কি প্রচলিত আইনের ঊর্ধ্বে? প্রশ্ন আলোকদিয়াবাসীর বিএনপির রাজনীতি মানুষের জন্য: তারেক রহমান বাজেটের আকার বড় হলেও বাস্তবায়ন সম্ভব: এফবিসিসিআই বিরোধীদলের উদ্দেশ্যই মানুষকে বিভ্রান্ত করা: প্রধানমন্ত্রী সড়ক দুর্ঘটনায় মে মাসে ৬২২ জন নিহত: যাত্রী কল্যাণ সমিতি বিনিয়োগে দক্ষিণ এশিয়ার প্রথম গন্তব্য হতে চায় ঢাকা: পররাষ্ট্রমন্ত্রী ক্রিকেটার নাঈমকে মারধরের অভিযোগে এসআইসহ তিন পুলিশ সদস্য প্রত্যাহার বার কাউন্সিলের এমসিকিউ পরীক্ষায় পাস করলেন জাইমা রহমান
সারাবাংলা ঠাকুরগাঁয়ে গৃহবধুকে হত‌্যা না আত্মহত‌্যা!
logo

ঠাকুরগাঁয়ে গৃহবধুকে হত‌্যা না আত্মহত‌্যা!

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে গৃহবধুকে হত‌্যা না আত্মহত‌্যা! বিষয়টি নিয়ে স্থানীয় জনমনে ব‌্যাপক চাঞ্চল‌্যের সৃষ্টি হয়েছে। গৃহবধুর ঝুলন্ত লাশ উদ্ধারের ঘটনায় পুলিশ প্রশাসন সুরতহাল রিপোর্টে হত‌্যার আলামত না পেলেও বাবার দায়েরকৃত হত‌্যা মামলার অভিযোগে এলাকাবাসীর মনে সন্দেহের সৃষ্টি
করেছে।

এলাকাবাসী জানায়, সোমবার সকাল ১১ টায় উপজেলার বঙ্গভিটা গ্রামের আব্দুস সালামের স্ত্রী সাথী আক্তার পারিবারিক কলহের জেরে শয়ন ঘরের সিলিঙের সাথে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা
করে। অপরদিকে, নিহত সাথী আক্তারের পিতার অভিযোগ, “যৌতুকের দাবীতে জামাই আব্দুস সালাম ও তার পরিবারের লোকজন মেয়েকে মারপিট করে হত্যার পর শয়ন ঘরের সিলিঙের সাথে গলায় দড়ি দিয়ে লাশ ঝুলিয়ে রাখে।” 

সোমবার সকাল ১১ টায় বালিয়াডাঙ্গী উপজেলার বঙ্গভিটা গ্রামের আব্দুস সালামের স্ত্রী সাথী আক্তার (১৮)-এর লাশ শয়ন ঘরের সিলিঙ হতে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করে স্থানীয় থানা পুলিশ। তদন্তকারী পুলিশ কর্মকর্তা এসআই রতন চন্দ্র পাল বলেন, “লাশের গলায় ছাড়া শরীরের কোন স্থানে যখমের চিহ্ন পাওয়া যায়নি। লাশের প্রার্থমিক সুরতহাল প্রতিবেদন তৈরি করার পর ময়না তদন্তের জন্য ঠাকুরগাঁও মর্গে পাঠানো হয়।”

এদিকে, সাথী আক্তারের বাবা হাকিমুল ইসলামের অভিযোগ, “যৌতুকের দাবীতে জামাই আব্দুস সালাম ও তার পরিবারের লোকজন মেয়েকে মারপিট করে হত্যার পর শয়ন ঘরের সিলিঙের সাথে গলায় দড়ি দিয়ে লাশ ঝুলিয়ে রাখে।” তিনি সোমবারই জামাই আব্দুস সালামসহ ৯ জনের বিরুদ্ধে স্থানীয় থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। অভিযোগের প্রেক্ষিতে স্বামী আব্দুস সালামকে আটক করে পুলিশ।

বালিয়াডাঙ্গী থানার অফিসার ইনচার্জ (ওসি তদন্ত) দিবাকর অধিকারী বলেন, এ বিষয়ে থানায় মৃতের বাবা একটি হত্যার অভিযোগ দাখিল করেছেন। মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

-খবরপ্রতিদিন/ সি.ব

খুঁজুন