শনিবার, ১৩ জুন ২০২৬
logo
Breaking News
জাতীয় পরিকল্পনা থেকে স্থানীয় উন্নয়ন ধারনায় পাবনায় নাগরিক সংলাপ অনুষ্ঠিত বুটেক্সের ৪১ থেকে ৪৭তম ব্যাচ নিয়ে জিজি প্যানেলের নির্বাচনী মতবিনিময় সভা যমুনার অবৈধ বালু মাফিয়া চক্র কি প্রচলিত আইনের ঊর্ধ্বে? প্রশ্ন আলোকদিয়াবাসীর বিএনপির রাজনীতি মানুষের জন্য: তারেক রহমান বাজেটের আকার বড় হলেও বাস্তবায়ন সম্ভব: এফবিসিসিআই বিরোধীদলের উদ্দেশ্যই মানুষকে বিভ্রান্ত করা: প্রধানমন্ত্রী সড়ক দুর্ঘটনায় মে মাসে ৬২২ জন নিহত: যাত্রী কল্যাণ সমিতি বিনিয়োগে দক্ষিণ এশিয়ার প্রথম গন্তব্য হতে চায় ঢাকা: পররাষ্ট্রমন্ত্রী ক্রিকেটার নাঈমকে মারধরের অভিযোগে এসআইসহ তিন পুলিশ সদস্য প্রত্যাহার বার কাউন্সিলের এমসিকিউ পরীক্ষায় পাস করলেন জাইমা রহমান
জাতীয় ঠাকুরগাঁওয়ের হরিপুর সীমান্তে শিশুসহ ১৭ নর-নারীকে পুশ-ইন করলো বিএসএফ
logo

ঠাকুরগাঁওয়ের হরিপুর সীমান্তে শিশুসহ ১৭ নর-নারীকে পুশ-ইন করলো বিএসএফ

ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার চাপাসার সীমান্ত দিয়ে বাংলাদেশ সীমান্তের অভ‌্যন্তরে ১৭ জনকে ঠেলে পাঠিয়েছে ভারতীয়
সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। শনিবার দিবাগত ভোর পাঁচটার দিকে সীমান্ত এলাকা থেকে তাঁদের আটক করে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আটককৃতরা বিভিন্ন সময় কাজের সন্ধানে
গিয়ে অবৈধভাবে ভারতে অবস্থান করছিলেন বলে জানা গেছে। বিজিবি”র দিনাজপুর ৪২, ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ আল মঈন হাসান এ তথ্য নিশ্চিত করেছেন।

বিজিবি’র হাতে আটককৃত ব্যক্তিদের মধ্যে চার শিশু, দু’জন পুরুষ ও ১১ জন নারী রয়েছেন। একই সময়ে তাদের শনিবার দিবাগত পাঁচটার দিকে ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার চাপাসার সীমান্ত
দিয়ে বাংলাদেশ সীমান্তে পুশ-ইন করা হয়। একটি সূত্র জানায়, আটককৃতদের বাড়ি যশোর, ঝিনাইদহ, পটুয়াখালী, খাগড়াছড়ি, নড়াইল ও বরিশাল জেলার বিভিন্ন এলাকায়। আটকের পর
তাঁদের বিজিবির চাপাসার ক্যাম্পে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

বিজিবির দিনাজপুর ৪২,ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ আল মঈন হাসান বলেন, বিজিবির হাতে আটক ১৭ জনকে ভারত থেকে ঠেলে পাঠানো (পুশ ইন) হয়েছে। আটক
ব্যক্তিদের নাম-পরিচয় জানার চেষ্টা চলছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাঁরা বিভিন্ন সময় কাজের সন্ধানে গিয়ে অবৈধভাবে ভারতে অবস্থান করছিলেন বলে জানিয়েছেন। বিজিবি জানায়, বিস্তারিত
সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হবে। হরিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাকারিয়া মণ্ডল বলেন, ‘অনুপ্রবেশের অভিযোগে সীমান্তে ১৭ জনকে আটকের খবর পেয়েছেন। তবে বিজিবি
এখনো তাদের হস্তান্তর করেনি।’

-খবরপ্রতিদিন/ সি.ব

খুঁজুন