শনিবার, ১৩ জুন ২০২৬
logo
Breaking News
জাতীয় পরিকল্পনা থেকে স্থানীয় উন্নয়ন ধারনায় পাবনায় নাগরিক সংলাপ অনুষ্ঠিত বুটেক্সের ৪১ থেকে ৪৭তম ব্যাচ নিয়ে জিজি প্যানেলের নির্বাচনী মতবিনিময় সভা যমুনার অবৈধ বালু মাফিয়া চক্র কি প্রচলিত আইনের ঊর্ধ্বে? প্রশ্ন আলোকদিয়াবাসীর বিএনপির রাজনীতি মানুষের জন্য: তারেক রহমান বাজেটের আকার বড় হলেও বাস্তবায়ন সম্ভব: এফবিসিসিআই বিরোধীদলের উদ্দেশ্যই মানুষকে বিভ্রান্ত করা: প্রধানমন্ত্রী সড়ক দুর্ঘটনায় মে মাসে ৬২২ জন নিহত: যাত্রী কল্যাণ সমিতি বিনিয়োগে দক্ষিণ এশিয়ার প্রথম গন্তব্য হতে চায় ঢাকা: পররাষ্ট্রমন্ত্রী ক্রিকেটার নাঈমকে মারধরের অভিযোগে এসআইসহ তিন পুলিশ সদস্য প্রত্যাহার বার কাউন্সিলের এমসিকিউ পরীক্ষায় পাস করলেন জাইমা রহমান
সারাবাংলা ঠাকুরগাঁওয়ে ট্রেনের ধাক্কায় পথচারী নিহত
logo

ঠাকুরগাঁওয়ে ট্রেনের ধাক্কায় পথচারী নিহত

ঠাকুরগাঁওয়ে ট্রেনের ধাক্কায় এক পথচারী বৃদ্ধ নিহত হয়েছে। পুত্রের চোখের সামনেই বাবা গোলাম রব্বানীর মর্মান্তিক মৃত্যু হয়।মঙ্গলবার (২০ মে) সকাল ৮টায় সদর উপজেলার রুহিয়া থানার আখানগর রেলস্টেশনের কাছে এ দূর্ঘটনা ঘটে।

জানা যায়, মঙ্গলবার (২০ মে) সকাল ৮টায় দ্রুতযান (৭৫৮) এক্সপ্রেস ট্রেনটি পঞ্চগড় থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাওয়ার পর আখানগর রেলস্টেশনের কাছে পেঁছালে ট্রেনের ধাক্কায় বাকপ্রতিবন্ধী গোলাম রব্বানী নামে এক বৃদ্ধ নিহত হন। স্থানীয় সূত্রে জানা যায়, গোলাম রব্বানী তার ছেলে টুনু মুনছি ও এক আত্মীয়সহ কৃষি জমিতে কাজে যাওয়ার উদ্দেশ্যে রেললাইন পার হচ্ছিলেন। এ সময় হঠাৎ ট্রেনের ধাক্কায় ঘটনাস্থালেই প্রাণ হারান তিনি। তিনি সদর
উপজেলার ডাঙ্গাপাড়া গ্রামের বাসিন্দা ছিলেন।

ঠাকুরগাঁও সদর থানার উপ-পরিদর্শক (এস,আই) মো. কামরুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
 
-খবরপ্রতিদিন/ সি.ব

খুঁজুন