শনিবার, ১৩ জুন ২০২৬
logo
Breaking News
যমুনার অবৈধ বালু মাফিয়া চক্র কি প্রচলিত আইনের ঊর্ধ্বে? প্রশ্ন আলোকদিয়াবাসীর বিএনপির রাজনীতি মানুষের জন্য: তারেক রহমান বাজেটের আকার বড় হলেও বাস্তবায়ন সম্ভব: এফবিসিসিআই বিরোধীদলের উদ্দেশ্যই মানুষকে বিভ্রান্ত করা: প্রধানমন্ত্রী সড়ক দুর্ঘটনায় মে মাসে ৬২২ জন নিহত: যাত্রী কল্যাণ সমিতি বিনিয়োগে দক্ষিণ এশিয়ার প্রথম গন্তব্য হতে চায় ঢাকা: পররাষ্ট্রমন্ত্রী ক্রিকেটার নাঈমকে মারধরের অভিযোগে এসআইসহ তিন পুলিশ সদস্য প্রত্যাহার বার কাউন্সিলের এমসিকিউ পরীক্ষায় পাস করলেন জাইমা রহমান বাবার স্মৃতিবিজড়িত ‘পাতলী খাল’ পুনঃখননের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী কালো টাকা সাদা করার সুযোগ নেই: এনবিআর চেয়ারম্যান
সারাবাংলা তানোরে সেচ না দেওয়ায় বোরো ধানের জমি ফেটে চৌচির, মরে যাচ্ছে পাতা
logo

তানোরে সেচ না দেওয়ায় বোরো ধানের জমি ফেটে চৌচির, মরে যাচ্ছে পাতা

রাজশাহীর তানোরে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের গভীর নলকূপ অপারেটরের বিরুদ্ধে বোরো ধানের জমিতে সেচ (পানি) না দিয়ে ধান মেরে ফেলার অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে  উপজেলার কামারগাঁ ইউপির গাংঘাটি আমিরপুর গ্রামের জমির মাঠে। এঘটনায় (১৪ই মে) বুধবার দুপুরে ভুক্তভোগী কৃষক কামারগাঁ ইউপির আমিরপুর গ্রামের মৃত যোতিন্দ্রনাথ প্রামানিকের পুত্র খগেন প্রামানিক বাদি হয়ে  অপারেটর গাংহাটি পশ্চিম পাড়া গ্রামের গনেশ মন্ডলের পুত্র খোকন মন্ডলের বিরুদ্ধে  নির্বাহী অফিসার, বিএমডিএর সহকারী প্রকৌশলী  বরাবার  লিখিত অভিযোগ দায়ের করেছেন। 

অভিযোগ ও এলাকাবাসী সুত্রে জানা গেছে, কামারগাঁ ইউপির আমিরপুর মৌজায় জে-এল নং ২০৭, গভীর নলকূপের আওতায় ভুক্তভোগী কৃষক ১ বিঘা জমি বর্গা নিয়ে বোরো ধান চাষ করেছেন। ১ বিঘা জমির জন্য তার কাছ থেকে ২ হাজার টাকা নিয়েছেন অপারেটর। সেচ চার্জ বেশী নেয়া হচ্ছে এমন কথা বলার কারনে অপারেটর ভুক্তভোগী ওই কৃষকের জমিতে গত ১৫ দিন ধরে সেচ (পানি) দিচ্ছেন না। ফলে, ফেটে গেছে জমি মরে গেছে জমির ধান। 

বুধবার দুপুরে সরেজমিন ওই জমিতে গিয়ে দেখা গেছে, সেচ (পানি)  না দেয়ায় জমি ফেটে চৌচির হয়ে গেছে একই সাথে ধানের গাছের (গোড়া থেকে আগা) পাতা পর্যন্ত মরে যাওয়ার পাশাপাশি পাতা লাল রং ধারন করেছে। ফলে, ওই ধান গুলো আর হবে না, (অল্প কয়েকদিনের মধ্যেই শীষ বের হতো)। পার্শ্বের সব গুলো জমিতে পানি রয়েছে সেই ধান গুলোর শীষ বের হতে শুরু করেছে। কিন্তু  সেচ না দেয়ায় বর্গাচাষী অসহায় কৃষক খগেনের জমির ধান  গুলো আর হবে না। ফলে, কৃষক খগেনের প্রায় ২৫ হাজার টাকা থেকে ৩০ হাজার টাকার ক্ষতি হয়েছে। 

প্রত্যক্ষদর্শি এলাকার কৃষকরা বলেন, অপারেটরের চাহিদামত টাকা দেয়ার বিষয়ে কেউ মুখ খুললেই সেচ ( পানি)  না দিয়ে জমির ফসল নষ্ট করে দেন অপারেটর খোকন। অপারেটর এমন ঘটনা বেশ কয়েকজনের সাথে ঘটিয়েছেন বলেও নাম প্রকাশ না করার শর্তে জানান এলাকার কৃষকরা। এবিষয়ে যোগাযোগ করা হলে অপারেটর খগেন মন্ডল বলেন, খোকনের কাছে আলু চাষের সময়ের টাকা পাওয়া যাবে, সেই টাকা না দেয়ায় তার জমিতে (পানি)  সেচ দেয়া বন্ধ করা হয়েছে বলে জানান তিনি। 

তবে, ভুক্তভোগী কৃষক খোকন বলেন, আমার কাছে কোন টাকা পাবে না, আমি বোরো চাষের সেচ চার্জ বেশী হচ্ছে শুধু মাত্র এমন কথা বলার কারনে হঠাৎ করে আমার জমিতে সেচ পানি দেয়া বন্ধ করা হয়েছে। তিনি বলেন, আমার জমিতে সেচ পানি না দেয়ায় জমি ফেটে চৌচির হয়ে গেছে, মরে গেছে জমির ধান। ফলে,  তার প্রায় ২৫ হাজার টাকা থেকে ৩০ হাজার টাকা ক্ষতি হয়েছে। 
উপজেলা নির্বাহী অফিসার লিয়াকত সালমান বলেন, বিষয়টি জরুরী ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে বলে জানান তিনি।

-খবরপ্রতিদিন/ সি.ব

খুঁজুন