শনিবার, ১৩ জুন ২০২৬
logo
Breaking News
সড়ক দুর্ঘটনায় মে মাসে ৬২২ জন নিহত: যাত্রী কল্যাণ সমিতি বিনিয়োগে দক্ষিণ এশিয়ার প্রথম গন্তব্য হতে চায় ঢাকা: পররাষ্ট্রমন্ত্রী ক্রিকেটার নাঈমকে মারধরের অভিযোগে এসআইসহ তিন পুলিশ সদস্য প্রত্যাহার বার কাউন্সিলের এমসিকিউ পরীক্ষায় পাস করলেন জাইমা রহমান বাবার স্মৃতিবিজড়িত ‘পাতলী খাল’ পুনঃখননের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী কালো টাকা সাদা করার সুযোগ নেই: এনবিআর চেয়ারম্যান কক্সবাজারের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান প্যারাগুয়েকে ৪-১ গোলে উড়িয়ে দিলো যুক্তরাষ্ট্র বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত নবীনগর শিবপুরে সুর সম্রাট আলাউদ্দিনখাঁ ডিগ্রী কলেজ শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা
সারাবাংলা তানোরে জেলেদের মাঝে বকনা বাছুর বিতরণ
logo

তানোরে জেলেদের মাঝে বকনা বাছুর বিতরণ

রাজশাহীর তানোরে জেলে পরিবারদের জীবন জীবিকার মান উন্নয়নে বিনা মূল্যে বকনা বাছুর বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার সকালের দিকে  দিকে  উপজেলা পরিষদ চত্বরে ১৮ জন জেলেদের মাঝে উপজেলা প্রশাসন ও মৎস্য অফিসের  উদ্যোগে এই বকনা বাছুর বিতরণ করা হয়। 
এসময় উপজেলা মৎস্য কর্মকর্তা সাজু চৌধরীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বকনা বাছুর বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাঈমা খান।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রানী সম্পদ কর্মকর্তা ডাঃ ওয়াজেদ আলী,বিএমডির সহকারী প্রকৌশলী নাইমুল হাসান প্রমুখ।
উপজেলা  মৎস্য কর্মকর্তা সাজু চৌধরী বলেন, বিকল্প কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে জীবিকার্জনের জন্য জেলেদের স্বাবলম্বী করার লক্ষ্যে বকনা বাছুর প্রদান করা হচ্ছে। কিভাবে বা কার মাধ্যমে বিতরণ করা হয়েছে জানতে চাইলে তিনি জানান, কেন্দ্রীয় অফিস থেকে ঠিকাদারের মাধ্যমে এসব বাছুর বিতরণ করা হয়েছে। একটা বাছুরের বিপরীতে কি পরিমান বরাদ্দ জানতে চাইলেও তিনি একই ধরনের কথা বলেন। 
তবে তালিকা প্রনয়নে অনিয়ম করা হয়েছে। রাজনৈতিক বিবেচনায় তালিকা প্রনয়ণ করা হয়েছে বলেও অভিযোগ উঠেছে এসব নিয়েও প্রশ্ন করা হলেও কোন সদ উত্তর দেননি তিনি। 
 নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাঈমা খান বলেন, অসময়ে  জেলেরা বিলে তেমন মাছ পাচ্ছেনা।  সেজন্য বকনা বাছুর  দিয়ে সহায়তা করা হচ্ছে। জেলেদের জীবনমান উন্নয়নের জন্য সরকারের উদ্যোগ অব্যাহত থাকবে। তবে এসব বাছুর লালন পালন করার তাগাদা দেন তিনি। এই বিনা মূল্যের বকনা বাছুর থেকেই সংসারে সচ্ছলতা আনার জন্য আহবান জানান তিনি এবং নিয়মিত তদারকির বিষয়েও গুরুত্ব দেন।

খুঁজুন