শনিবার, ১৩ জুন ২০২৬
logo
Breaking News
জাতীয় পরিকল্পনা থেকে স্থানীয় উন্নয়ন ধারনায় পাবনায় নাগরিক সংলাপ অনুষ্ঠিত বুটেক্সের ৪১ থেকে ৪৭তম ব্যাচ নিয়ে জিজি প্যানেলের নির্বাচনী মতবিনিময় সভা যমুনার অবৈধ বালু মাফিয়া চক্র কি প্রচলিত আইনের ঊর্ধ্বে? প্রশ্ন আলোকদিয়াবাসীর বিএনপির রাজনীতি মানুষের জন্য: তারেক রহমান বাজেটের আকার বড় হলেও বাস্তবায়ন সম্ভব: এফবিসিসিআই বিরোধীদলের উদ্দেশ্যই মানুষকে বিভ্রান্ত করা: প্রধানমন্ত্রী সড়ক দুর্ঘটনায় মে মাসে ৬২২ জন নিহত: যাত্রী কল্যাণ সমিতি বিনিয়োগে দক্ষিণ এশিয়ার প্রথম গন্তব্য হতে চায় ঢাকা: পররাষ্ট্রমন্ত্রী ক্রিকেটার নাঈমকে মারধরের অভিযোগে এসআইসহ তিন পুলিশ সদস্য প্রত্যাহার বার কাউন্সিলের এমসিকিউ পরীক্ষায় পাস করলেন জাইমা রহমান
সারাবাংলা তালায় কৃষি অধিদপ্তরের উদ্যোগে ক্ষুদ্র কৃষকদের মাঝে সবজি বীজ ও সার বিতরণ
logo

তালায় কৃষি অধিদপ্তরের উদ্যোগে ক্ষুদ্র কৃষকদের মাঝে সবজি বীজ ও সার বিতরণ

সাতক্ষীরার তালায় উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে ২০২৫-২৬ অর্থ বছরে কৃষি পূনর্বাসন সহায়তা খাত হতে রবি মৌসুমে প্রানোদনা কর্মসূচীর আওতায় সবজি উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে সার ও সবজি বীজ বিতরণের উদ্বোধন করা হয়েছে।  

বুধবার (১৫ অক্টোবর) সকালে তালা উপজেলা পরিষদ চত্বরে কৃষি উপকরণ বিতরণ উদ্বোধন অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপা রাণী সরকার এর সভাপতিত্বে ও উপজেলা সিনিয়র কৃষি কর্মকর্তা হাজিরা খাতুনের সঞ্চালন, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাতক্ষীরা জেলা কৃষি অধিদপ্তরের সহকারী উপ- পরিচালক কৃষ্ণা রাণী মন্ডল।

বক্তব্য রাখেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আশরাফ হোসেন, উপজেলা মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার প্রভাস কুমার দাশ, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক সাইদুর রহমান, তালা প্রেসক্লাবের সভাপতি এম এ হাকিম, উপজেলা পানি কমিটির সাধারণ সম্পাদক মীর জিল্লুর রহমান, নাগরিক কমিটির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম প্রমুখ।

এই প্রকল্পের আওতায় ৬৯০ জন ক্ষুদ্র কৃষকদের মাঝে বিভিন্ন সবজির বীজ ও সার বিতরণ করা হবে  জানা গেছে।

-খবরপ্রতিদিন/ সি.ব

খুঁজুন