শনিবার, ১৩ জুন ২০২৬
logo
Breaking News
জাতীয় পরিকল্পনা থেকে স্থানীয় উন্নয়ন ধারনায় পাবনায় নাগরিক সংলাপ অনুষ্ঠিত বুটেক্সের ৪১ থেকে ৪৭তম ব্যাচ নিয়ে জিজি প্যানেলের নির্বাচনী মতবিনিময় সভা যমুনার অবৈধ বালু মাফিয়া চক্র কি প্রচলিত আইনের ঊর্ধ্বে? প্রশ্ন আলোকদিয়াবাসীর বিএনপির রাজনীতি মানুষের জন্য: তারেক রহমান বাজেটের আকার বড় হলেও বাস্তবায়ন সম্ভব: এফবিসিসিআই বিরোধীদলের উদ্দেশ্যই মানুষকে বিভ্রান্ত করা: প্রধানমন্ত্রী সড়ক দুর্ঘটনায় মে মাসে ৬২২ জন নিহত: যাত্রী কল্যাণ সমিতি বিনিয়োগে দক্ষিণ এশিয়ার প্রথম গন্তব্য হতে চায় ঢাকা: পররাষ্ট্রমন্ত্রী ক্রিকেটার নাঈমকে মারধরের অভিযোগে এসআইসহ তিন পুলিশ সদস্য প্রত্যাহার বার কাউন্সিলের এমসিকিউ পরীক্ষায় পাস করলেন জাইমা রহমান
সারাবাংলা তাহিরপুরে নারীদের নিয়ে যুবদল নেতা মাহবুবুর রহমানের উদ্যোগে উঠান বৈঠক
logo

তাহিরপুরে নারীদের নিয়ে যুবদল নেতা মাহবুবুর রহমানের উদ্যোগে উঠান বৈঠক

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার সাবেক কেন্দ্রীয় যুবদলের সহ সাংগঠনিক সম্পাদক  মো: মাহবুবুর রহমান এর উদ্যোগে নারীদের নিয়ে উঠান বৈঠক অনুষ্টিত হয়। 

বুধবার (৯ অক্টোবর) সকালে তাহিরপুর উপজেলার বিভিন্ন গ্রামে তারেক রহমান ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা লিফলেট বিতরণ ও উঠান বৈঠক অনুষ্টিত হয়। সুনামগঞ্জ-১ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী মাহবুবুর রহমান।

তিনি বলেন, মো: মাহবুবুর রহমান বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত ৩১ দফার প্রচার ও আমার নির্বাচনী এলাকা সুনামগঞ্জ-১ আসনে বিভিন্ন গ্রামে নারীনেত্রীদের সহযোগিতায় তৃনমূলে উঠান বৈঠক করে ৩১ দফা সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হচ্ছে। কারণ পুরুষ নারী সকলের ভোটের মান সমান, এছাড়া আমাদের নারীরা পিছনে পড়ে আছে, তাই নারীদের মার্যাদা দিতে হবে। 

আজ নারীরা পিছিয়ে নেই। নারীরা দেশের সর্বচ্ছস্থানে রয়েছেন। আমি চাই তারেক রহমানের ৩১ দফা ঘরে ঘরে পৌছে যাক। সবাই ৩১ দফা সম্পর্কে অবগত হোক। তিনি আরও বলেন, উঠান বৈঠকের মাধ্যমে জনসচেতনা সৃষ্টি হচ্ছে। আমাদের নেতা তারেক রহমানের নির্দেশে উঠান বৈঠক, পথ সভা ও গনসংযোগ চালিয়ে যাচ্ছি। আমার জন্য সকলেই দোয়া করবেন। এসময় নারীদের উঠান বৈঠকে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেত্রীবৃন্দ উপস্থিত ছিলেন ।

-খবরপ্রতিদিন/ সি.ব

খুঁজুন