সোমবার, ১৫ জুন ২০২৬
logo
Breaking News
গুজব-অপপ্রচার প্রতিরোধ ও সামাজিক সচেতনতা বৃদ্ধিতে ঝালকাঠিতে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত যমুনার বিস্তীর্ণ চরাঞ্চল আলোকদিয়া:ভয়- আতঙ্কের জনপদে পরিণত ব্রিজ নয় যেন মৃত্যুফাঁদ সুন্দরবনে তিন মাসের নিষেধাজ্ঞা: সুফল পাচ্ছে ‘স্বার্থান্বেষী মহল’, বিপাকে সাধারণ বনজীবী ও পর্যটন খাত ২০ জুলাইয়ের মধ্যে এসএসসি ফল প্রকাশ: শিক্ষামন্ত্রী খুলনায় পিস্তল ও গুলিসহ ২ যুবক গ্রেপ্তার নতুন দায়িত্ব পেলেন পার্থ দিল্লি বিমানবন্দরে প্রধানমন্ত্রীর উপদেষ্টার সঙ্গে যা ঘটেছিল হজ পালন শেষে দেশে ফিরেছেন ৫৬ হাজার ৮৬৮ হাজি মার্কিন অবরোধ প্রত্যাহারসহ যুক্তরাষ্ট্র-ইরান চুক্তিতে যা যা থাকছে
জাতীয় স্বর্ণের দাম আবারও বেড়েছে ভরি কত?
logo

স্বর্ণের দাম আবারও বেড়েছে ভরি কত?

স্বর্ণের দাম দেশের বাজারে আবারও বেড়েছে। সবশেষ ৩০ এপ্রিল সন্ধ্যায় নতুন মূল্য নির্ধারণ করে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস), যা সোমবার (৪ মে) থেকে কার্যকর হয়েছে।

বাজুসের নির্ধারিত নতুন দামে, ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ কিনতে খরচ হবে ২ লাখ ৪২ হাজার ৪৯৫ টাকা। আগের দামের তুলনায় এতে ভরিপ্রতি ২ হাজার ১৫৮ টাকা বৃদ্ধি পেয়েছে।

এছাড়া ২১ ক্যারেটের স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে প্রতি ভরি ২ লাখ ৩১ হাজার ৪৭২ টাকা, ১৮ ক্যারেটের স্বর্ণ ১ লাখ ৯৮ হাজার ৪০৫ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের দাম রাখা হয়েছে ১ লাখ ৬১ হাজার ৬০৫ টাকা।
স্বর্ণের পাশাপাশি রুপার দামও নির্ধারণ করেছে বাজুস। নতুন দামে ২২ ক্যারেটের প্রতি ভরি রুপা বিক্রি হবে ৫ হাজার ৪৮২ টাকায়। এছাড়া ২১ ক্যারেটের রুপা প্রতি ভরি ৫ হাজার ১৯০ টাকা, ১৮ ক্যারেটের ৪ হাজার ৪৯১ টাকা এবং সনাতন পদ্ধতির রুপা ৩ হাজার ৩৮৩ টাকা নির্ধারণ করা হয়েছে।

বাজুস জানিয়েছে, নির্ধারিত এই মূল্যের সঙ্গে সরকার নির্ধারিত ৫ শতাংশ ভ্যাট এবং বাজুস নির্ধারিত ন্যূনতম ৬ শতাংশ মজুরি যুক্ত হবে। তবে গয়নার নকশা ও মানভেদে মজুরির পরিমাণ ভিন্ন হতে পারে।

চলতি বছর এখন পর্যন্ত দেশের বাজারে মোট ৬০ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছে। এর মধ্যে ৩৩ বার দাম বাড়ানো হয়েছে এবং ২৭ বার কমানো হয়েছে বলে জানিয়েছে সংগঠনটি।

খুঁজুন