সোমবার, ১৫ জুন ২০২৬
logo
Breaking News
গুজব-অপপ্রচার প্রতিরোধ ও সামাজিক সচেতনতা বৃদ্ধিতে ঝালকাঠিতে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত যমুনার বিস্তীর্ণ চরাঞ্চল আলোকদিয়া:ভয়- আতঙ্কের জনপদে পরিণত ব্রিজ নয় যেন মৃত্যুফাঁদ সুন্দরবনে তিন মাসের নিষেধাজ্ঞা: সুফল পাচ্ছে ‘স্বার্থান্বেষী মহল’, বিপাকে সাধারণ বনজীবী ও পর্যটন খাত ২০ জুলাইয়ের মধ্যে এসএসসি ফল প্রকাশ: শিক্ষামন্ত্রী খুলনায় পিস্তল ও গুলিসহ ২ যুবক গ্রেপ্তার নতুন দায়িত্ব পেলেন পার্থ দিল্লি বিমানবন্দরে প্রধানমন্ত্রীর উপদেষ্টার সঙ্গে যা ঘটেছিল হজ পালন শেষে দেশে ফিরেছেন ৫৬ হাজার ৮৬৮ হাজি মার্কিন অবরোধ প্রত্যাহারসহ যুক্তরাষ্ট্র-ইরান চুক্তিতে যা যা থাকছে
সারাবাংলা খুলনায় পিস্তল ও গুলিসহ ২ যুবক গ্রেপ্তার
logo

খুলনায় পিস্তল ও গুলিসহ ২ যুবক গ্রেপ্তার

খুলনা মহানগরীর আড়ংঘাটা থানা এলাকা থেকে একটি বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও ৫ রাউন্ড গুলিসহ দুই যুবককে গ্রেপ্তার করেছে র‌্যাব-৬। গতকাল রবিবার (১৪ জুন) বিকেল সাড়ে ৫টার দিকে রায়েরমহল এলাকার একটি বাড়িতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন রায়েরমহল মুন্সিপাড়া এলাকার ভাড়াটিয়া হারুন সেপাইয়ের ছেলে বিল্লাল সিপাই ওরফে বিল্লু (২৬) এবং একই এলাকার টুটুল সরদারের ছেলে রবিউল ইসলাম রনি ওরফে হৃদয় (২১)।

র‌্যাব-৬-এর প্রেসবিজ্ঞপ্তি থেকে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে রবিবার বিকেলে রায়েরমহল মুন্সিপাড়ার একটি বাড়িতে অভিযান চালায় র‌্যাবের একটি দল। এ সময় ওই বাড়ির ভাড়াটিয়া বিল্লাল সিপাইয়ের শয়নকক্ষের কার্নিশ থেকে ১টি বিদেশি পিস্তল, ১টি ম্যাগাজিন ও ৫ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

র‌্যাব আরও জানায়, গ্রেপ্তারকৃত বিল্লাল সিপাই ওরফে বিল্লুর বিরুদ্ধে খুলনা মহানগরীর আড়ংঘাটা ও হরিণটানা থানায় অস্ত্র আইন ও হত্যাচেষ্টাসহ মোট চারটি মামলা রয়েছে। আইনি প্রক্রিয়া শেষে উদ্ধারকৃত আলামতসহ গ্রেপ্তারকৃতদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

খুঁজুন