শনিবার, ১৩ জুন ২০২৬
logo
Breaking News
জাতীয় পরিকল্পনা থেকে স্থানীয় উন্নয়ন ধারনায় পাবনায় নাগরিক সংলাপ অনুষ্ঠিত বুটেক্সের ৪১ থেকে ৪৭তম ব্যাচ নিয়ে জিজি প্যানেলের নির্বাচনী মতবিনিময় সভা যমুনার অবৈধ বালু মাফিয়া চক্র কি প্রচলিত আইনের ঊর্ধ্বে? প্রশ্ন আলোকদিয়াবাসীর বিএনপির রাজনীতি মানুষের জন্য: তারেক রহমান বাজেটের আকার বড় হলেও বাস্তবায়ন সম্ভব: এফবিসিসিআই বিরোধীদলের উদ্দেশ্যই মানুষকে বিভ্রান্ত করা: প্রধানমন্ত্রী সড়ক দুর্ঘটনায় মে মাসে ৬২২ জন নিহত: যাত্রী কল্যাণ সমিতি বিনিয়োগে দক্ষিণ এশিয়ার প্রথম গন্তব্য হতে চায় ঢাকা: পররাষ্ট্রমন্ত্রী ক্রিকেটার নাঈমকে মারধরের অভিযোগে এসআইসহ তিন পুলিশ সদস্য প্রত্যাহার বার কাউন্সিলের এমসিকিউ পরীক্ষায় পাস করলেন জাইমা রহমান
সারাবাংলা স্বাধীনতার ৫৫ বছর - ঝালকাঠিতে ই-লার্নিং এন্ড আর্নিং লিমিটেডের বর্ণিল আয়োজনে বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী
logo

স্বাধীনতার ৫৫ বছর - ঝালকাঠিতে ই-লার্নিং এন্ড আর্নিং লিমিটেডের বর্ণিল আয়োজনে বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী

রিয়াজুল ইসলাম বাচ্চু  ঝালকাঠি: স্বাধীনতার ৫৫ বছর - ঝালকাঠিতে ই-লার্নিং এন্ড আর্নিং লিমিটেডের বর্ণিল আয়োজনে বিতর্ক অনুষ্ঠিত হয়েছে। ১৪ মার্চ শনিবার দুপুরে ই-লার্নিং এন্ড আর্নিং লিমিটেড, বরিশাল বিভাগের বিভাগীয় প্রধান  কিশোর চন্দ্র বালার সভাপতিত্বে, মহান স্বাধীনতার ৫৫তম বর্ষ উদযাপন উপলক্ষে ই-লার্নিং এন্ড আর্নিং লিমিটেড, ঝালকাঠি ব্রাঞ্চ এর উদ্যোগে এক বর্ণাঢ্য বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানের বিতর্কের বিষয় ছিল “শহরমুখী চাকরির বিকল্প হিসেবে ফ্রিল্যান্সিং কি গ্রামের বৈষম্য দূর করতে সক্ষম?”

প্রতিষ্ঠানের ৫ম ব্যাচের প্রশিক্ষণার্থীদের অংশগ্রহণে এই বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। ই-লার্নিং এন্ড আর্নিং লিমিটেড, ঝালকাঠি ব্রাঞ্চের প্রশিক্ষণার্থীরা এতে অংশগ্রহণ করে এবং দুইটি দল পক্ষে ও বিপক্ষে তাদের যুক্তি উপস্থাপন করে। যুক্তি, তথ্য-প্রমাণ ও বিশ্লেষণের মাধ্যমে প্রতিযোগিতাটি প্রাণবন্ত হয়ে ওঠে এবং উপস্থিত অতিথিরা আগ্রহভরে পুরো অনুষ্ঠান উপভোগ করেন।

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অমৃত লাল দে মহাবিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক অধ্যাপিকা টুনু রাণী কর্মকার, কীর্তিপাশা সঃ প্রাঃ বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সমাজকর্মী  ও লেখক শিমুল সুলতানা, রিপোর্টার্স ক্লাব, ঝালকাঠির সাধারণ সম্পাদক উপাধ্যক্ষ রিয়াজুল ইসলাম বাচ্চু, ঝালকাঠি প্রেস ক্লাবের সহ-সাধারণ সম্পাদক অলোক সাহা, বাংলাদেশ বেতার বরিশালের কণ্ঠশিল্পী সুব্রত ঢাকী এবং গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডধারী, হুইসেল, প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা, জিন্ট্রা এডুকেয়ার, কুমার কাকন উজ্জ্বল।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্রাঞ্চ কোঅর্ডিনেটর মোহাম্মদ রাশেদ, ট্রেইনার শুভ মন্ডল, মাহবুব আলম, ইমাম হোসেন সৈকত এবং সহকারী ট্রেইনার মইনুল ইসলাম মইন। ব্রাঞ্চের সকল প্রশিক্ষণার্থীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

বিতর্ক শেষে বিচারকমণ্ডলী উভয় দলের উপস্থাপনা ও যুক্তি বিবেচনা করে ফলাফল ঘোষণা করেন এবং বিজয়ীদের মাঝে সার্টিফিকেট ও পুরস্কার বিতরণ করা হয়।

অনুষ্ঠান শেষে বিভাগীয় প্রধান ও অনুষ্ঠানের সভাপতি  কিশোর চন্দ্র বালা উপস্থিত অতিথি, প্রশিক্ষক ও প্রশিক্ষণার্থীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং সকলের সম্মিলিত প্রচেষ্টায় অনুষ্ঠানটি সফলভাবে সম্পন্ন হওয়ায় ধন্যবাদ জ্ঞাপন করেন।

খুঁজুন