শনিবার, ১৩ জুন ২০২৬
logo
Breaking News
জাতীয় পরিকল্পনা থেকে স্থানীয় উন্নয়ন ধারনায় পাবনায় নাগরিক সংলাপ অনুষ্ঠিত বুটেক্সের ৪১ থেকে ৪৭তম ব্যাচ নিয়ে জিজি প্যানেলের নির্বাচনী মতবিনিময় সভা যমুনার অবৈধ বালু মাফিয়া চক্র কি প্রচলিত আইনের ঊর্ধ্বে? প্রশ্ন আলোকদিয়াবাসীর বিএনপির রাজনীতি মানুষের জন্য: তারেক রহমান বাজেটের আকার বড় হলেও বাস্তবায়ন সম্ভব: এফবিসিসিআই বিরোধীদলের উদ্দেশ্যই মানুষকে বিভ্রান্ত করা: প্রধানমন্ত্রী সড়ক দুর্ঘটনায় মে মাসে ৬২২ জন নিহত: যাত্রী কল্যাণ সমিতি বিনিয়োগে দক্ষিণ এশিয়ার প্রথম গন্তব্য হতে চায় ঢাকা: পররাষ্ট্রমন্ত্রী ক্রিকেটার নাঈমকে মারধরের অভিযোগে এসআইসহ তিন পুলিশ সদস্য প্রত্যাহার বার কাউন্সিলের এমসিকিউ পরীক্ষায় পাস করলেন জাইমা রহমান
সারাবাংলা সুন্দরগঞ্জে ভাসানী সেতুতে মোটরসাইকেল-অটোরিকশার সংঘর্ষে আহত ৮
logo

সুন্দরগঞ্জে ভাসানী সেতুতে মোটরসাইকেল-অটোরিকশার সংঘর্ষে আহত ৮

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার মওলানা ভাসানী সেতুতে মোটরসাইকেল ও ব্যাটারি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুই নারীসহ অন্তত ৮ জন আহত হয়েছেন। শনিবার (১৩ সেপ্টেম্বর) রাত পৌনে ১০টার দিকে সেতুর দক্ষিণ প্রান্তে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুই নারীসহ চার যাত্রী নিয়ে একটি অটোরিকশা ভাসানী সেতু পেরিয়ে পাঁচপীর বাজারের দিকে যাচ্ছিল। এ সময় বিপরীত দিক থেকে আসা দ্রুতগতির একটি মোটরসাইকেল সজোরে ধাক্কা দিলে অটোরিকশা ও মোটরসাইকেল দুমড়ে-মুচড়ে যায়। এতে চালক-যাত্রীসহ অন্তত ৮ জন আহত হন।

স্থানীয়রা আহতদের উদ্ধার করে চিলমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। তাদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। তবে এখনো আহতদের বিস্তারিত পরিচয় মেলেনি।

স্হানীয়রা জানান,যে ব্রীজের উপরে ঘুরতে আসা লোকজনের গতি নিয়ন্ত্রনে ব্যবস্হা নেয়া জরুরী হয়ে দাড়িয়েছে।নইলে এ যেন একটি মরণ ফাঁদে পরিনত হচ্ছে।

সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাকিম আজাদ বিষয়টি নিশ্চিত করে জানান, দুর্ঘটনাকবলিত মোটরসাইকেল ও অটোরিকশা উদ্ধার করে সেতুর অস্থায়ী পুলিশ ক্যাম্পে রাখা হয়েছে। তিনি বলেন, সেতু চালুর পর থেকে ওভার স্পিড ও উল্টো পথে মোটরসাইকেল চলাচলের কারণে একাধিক দুর্ঘটনা ঘটছে। তাই সেতু পারাপারে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।

-খবরপ্রতিদিন/ সি.ব

খুঁজুন