শনিবার, ১৩ জুন ২০২৬
logo
Breaking News
উপকূলের কণ্ঠ’: জলবায়ুর ক্ষত ও টিকে থাকার গল্প নিয়ে খুলনায় আলোকচিত্র প্রদর্শনী জামালপুরে ৪২ কেজি গাঁজা উদ্ধার, দুই নারী আটক সাপাহার জবই বিলে মাছের পোনা অবমুক্ত বিশ্বকাপে নামার আগে যে বার্তা দিলেন নেইমার হরমুজ প্রণালীতে ইরানের একাধিক ড্রোন হামলা জাতীয় পরিকল্পনা থেকে স্থানীয় উন্নয়ন ধারনায় পাবনায় নাগরিক সংলাপ অনুষ্ঠিত বুটেক্সের ৪১ থেকে ৪৭তম ব্যাচ নিয়ে জিজি প্যানেলের নির্বাচনী মতবিনিময় সভা যমুনার অবৈধ বালু মাফিয়া চক্র কি প্রচলিত আইনের ঊর্ধ্বে? প্রশ্ন আলোকদিয়াবাসীর বিএনপির রাজনীতি মানুষের জন্য: তারেক রহমান বাজেটের আকার বড় হলেও বাস্তবায়ন সম্ভব: এফবিসিসিআই
সারাবাংলা সুন্দরবনে কোস্টগার্ডের অভিযানে কুখ্যাত ডাকাত সুমন বাহিনীর ১ জন সদস্য কে গোলাবারুদসহ আটক
logo

সুন্দরবনে কোস্টগার্ডের অভিযানে কুখ্যাত ডাকাত সুমন বাহিনীর ১ জন সদস্য কে গোলাবারুদসহ আটক

সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযানে অস্ত্র ও গোলাবারুদসহ কুখ্যাত ডাকাত ছোট সুমন বাহিনীর ১ সক্রিয় সদস্য আটক

গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, সুন্দরবনের কুখ্যাত ডাকাত ছোট সুমন বাহিনীর এক সদস্য সুন্দরবনের ফেলুর খন্ড, বৈধমারি এলাকায় অবস্থান করছে। 

প্রাপ্ত তথ্যের ভিত্তিতে গত ২২ মার্চ ২০২৬ তারিখ রবিবার বিকাল ৩টায় কোস্ট গার্ড বেইস মোংলা ও স্টেশন হারবারিয়া কর্তৃক বাগেরহাটের মোংলা থানাধীন বৈদ্যমারী বাজার সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। 

অভিযান চলাকালীন উক্ত এলাকা হতে সুন্দরবনের কুখ্যাত ডাকাত ছোট সুমন বাহিনীর এক সদস্য ইয়াছিন সেখকে আটক করা হয়। পরবর্তীতে আটককৃত ডাকাতের তথ্যের ভিত্তিতে, আজ সোমবার ২৩ মার্চ মধ্যরাত ১টায় মোংলা থানাধীন ধানসিঁড়ির চর খাল সংলগ্ন এলাকা হতে ১টি একনলা বন্দুক, ৪ রাউন্ড তাজা কার্তুজ ও ৪ রাউন্ড ফাঁকা কার্তুজ জব্দ করা হয়। 

আটককৃত ডাকাত ইয়াছিন সেখ (৪০) বাগেরহাট জেলার মোংলা থানার বাসিন্দা। সে দীর্ঘদিন যাবৎ ছোট সুমন বাহিনীর সঙ্গে ডাকাতি এবং ডাকাত দলকে অস্ত্র, গোলাবারুদ ও রসদ সরবরাহের মাধ্যমে সহযোগিতা করে আসছিলো। 

জব্দকৃত আলামত ও আটককৃত ডাকাতের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। আমরা দস্যুদের উদ্দেশ্যে বলতে চাই, সুন্দরবনকে দস্যুমুক্ত রাখতে কোস্ট গার্ডের অভিযান অব্যাহত থাকবে।

খুঁজুন