শনিবার, ১৩ জুন ২০২৬
logo
Breaking News
বুটেক্সের ৪১ থেকে ৪৭তম ব্যাচ নিয়ে জিজি প্যানেলের নির্বাচনী মতবিনিময় সভা যমুনার অবৈধ বালু মাফিয়া চক্র কি প্রচলিত আইনের ঊর্ধ্বে? প্রশ্ন আলোকদিয়াবাসীর বিএনপির রাজনীতি মানুষের জন্য: তারেক রহমান বাজেটের আকার বড় হলেও বাস্তবায়ন সম্ভব: এফবিসিসিআই বিরোধীদলের উদ্দেশ্যই মানুষকে বিভ্রান্ত করা: প্রধানমন্ত্রী সড়ক দুর্ঘটনায় মে মাসে ৬২২ জন নিহত: যাত্রী কল্যাণ সমিতি বিনিয়োগে দক্ষিণ এশিয়ার প্রথম গন্তব্য হতে চায় ঢাকা: পররাষ্ট্রমন্ত্রী ক্রিকেটার নাঈমকে মারধরের অভিযোগে এসআইসহ তিন পুলিশ সদস্য প্রত্যাহার বার কাউন্সিলের এমসিকিউ পরীক্ষায় পাস করলেন জাইমা রহমান বাবার স্মৃতিবিজড়িত ‘পাতলী খাল’ পুনঃখননের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
সারাবাংলা সুনামগঞ্জের জামালগঞ্জে দুই পক্ষের সংঘর্ষে ১ জন নিহত, আহত -১০, আটক-৪
logo

সুনামগঞ্জের জামালগঞ্জে দুই পক্ষের সংঘর্ষে ১ জন নিহত, আহত -১০, আটক-৪

সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের লক্ষীপুর গ্রামে দুই পক্ষের সংঘর্ষ সেজাউল ইসলাম কালা মিয়া (৩৫) নামের একজন নিহত হয়েছেন।

‎তিনি লক্ষীপুর গ্রামের মৃত মুজিবুর রহমানের ছেলে। পূর্ব বিরোধের জেরে শুক্রবার দুপুরে এই হতাহতের ঘটনা ঘটে। ঘটনার সাথে জড়িত সন্দেহে ৪ জনকে আটক করেছে পুলিশ। আটকৃতরা হলেন,   মোছা আলী (৪০), ইমার হোসেন (৩০), নূর আলম (৫০), সাখাওয়াত হোসেন তবারক (৩২)। 

‎পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, লক্ষীপুর গ্রামের বাসিন্দা ইউপি সদস্য কামরুল ইসলাম ও আব্দুল মতিনের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। বিরোধকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে ইতোপূর্বে সংঘর্ষের ঘটনা ঘটেছে। 

শুক্রবার সকালে সংঘর্ষের আশংকা দেখা দিলে গ্রামবাসী সালিসে মিমাংসা করেন। কিন্তু দুপুরে আবারও দুই পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে ধারালে সুলফির আঘাতে সেজাউল ইসলাম কালা মিয়া গুরুতর আহত হলে হাসপাতালে নেওয়ার পথেই তার মৃত্যু হয়। আহত অন্যান্যদের মধ্যে ৩ জনের অবস্থা আশঙ্কাজনক হলে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

‎গুরুতর আহতরা হলেন, মো. মজিদ (৩৫) শুভ হাসান (২৫), তানিম(২২)।
‎জামালগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) মো. জয়নাল হোসেন জানান, দীর্ঘদিনের পূ্র্ব বিরোধের জের ধরে দুই পক্ষের সংঘর্ষে ১ জন নিহত হয়েছে, বেশ কয়েক জন আহত হয়েছে। ঘটনার সাথে জড়িত সন্দেহে ৪ জনকে আটক করা হয়েছে। গ্রামের পরিবেশ শান্ত আছে।

-খবরপ্রতিদিন/ সি.ব

খুঁজুন