শনিবার, ১৩ জুন ২০২৬
logo
Breaking News
জাতীয় পরিকল্পনা থেকে স্থানীয় উন্নয়ন ধারনায় পাবনায় নাগরিক সংলাপ অনুষ্ঠিত বুটেক্সের ৪১ থেকে ৪৭তম ব্যাচ নিয়ে জিজি প্যানেলের নির্বাচনী মতবিনিময় সভা যমুনার অবৈধ বালু মাফিয়া চক্র কি প্রচলিত আইনের ঊর্ধ্বে? প্রশ্ন আলোকদিয়াবাসীর বিএনপির রাজনীতি মানুষের জন্য: তারেক রহমান বাজেটের আকার বড় হলেও বাস্তবায়ন সম্ভব: এফবিসিসিআই বিরোধীদলের উদ্দেশ্যই মানুষকে বিভ্রান্ত করা: প্রধানমন্ত্রী সড়ক দুর্ঘটনায় মে মাসে ৬২২ জন নিহত: যাত্রী কল্যাণ সমিতি বিনিয়োগে দক্ষিণ এশিয়ার প্রথম গন্তব্য হতে চায় ঢাকা: পররাষ্ট্রমন্ত্রী ক্রিকেটার নাঈমকে মারধরের অভিযোগে এসআইসহ তিন পুলিশ সদস্য প্রত্যাহার বার কাউন্সিলের এমসিকিউ পরীক্ষায় পাস করলেন জাইমা রহমান
সারাবাংলা সুনামগঞ্জে নবনিয়োগপ্রাপ্ত কনস্টেবলদের প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন
logo

সুনামগঞ্জে নবনিয়োগপ্রাপ্ত কনস্টেবলদের প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন

বাংলাদেশ পুলিশের মৌলিক প্রশিক্ষণ সম্পন্নকারী নবনিয়োগপ্রাপ্ত পুলিশ সদস্যদের জন্য সুনামগঞ্জ জেলা পুলিশ ৫ দিনব্যাপী একটি বিশেষ প্রশিক্ষণ কোর্সের আয়োজন করেছে। মাঠ পর্যায়ে বাস্তব জ্ঞান ও অভিজ্ঞতা অর্জনের লক্ষ্যে এই ওরিয়েন্টেশন ও ব্যবহারিক প্রশিক্ষণের আয়োজন করা হয়। মৌলিক ৪ মাসের প্রশিক্ষণ শেষে সুনামগঞ্জ জেলায় যোগদানকারী ৩০ জন কনস্টেবলের অংশগ্রহণে সোমবার (৭ জুলাই) সকাল ১০ ঘটিকায় সুনামগঞ্জ জেলা পুলিশ লাইন্স মিলনায়তনে এ ওরিয়েন্টেশন ও ব্যবহারিক কোর্সের উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পুলিশ সুপার তোফায়েল আহাম্মেদ। তিনি তার উদ্বোধনী বক্তব্যে নবাগত পুলিশ সদস্যদের স্বাগত জানান এবং আইন-শৃঙ্খলা রক্ষার ক্ষেত্রে তাদের দায়িত্ব, পেশাদারিত্ব, শৃঙ্খলা, জনগণের প্রতি দায়বদ্ধতা ও মানবিক দৃষ্টিভঙ্গি বিষয়ে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। তিনি নবাগত সদস্যদের আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে এ কোর্সটি সম্পন্ন করার নির্দেশনা প্রদান করে প্রশিক্ষণের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম ও অপস্) রাকিবুল হাসান রাসেল, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) তাপস রঞ্জন ঘোষ, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) জাকির হোসাইনসহ জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার প্রশিক্ষণ সংশ্লিষ্ট অফিসারবৃন্দ।

-খবরপ্রতিদিন/ সি.ব

খুঁজুন