শনিবার, ১৩ জুন ২০২৬
logo
Breaking News
বিএনপির রাজনীতি মানুষের জন্য: তারেক রহমান বাজেটের আকার বড় হলেও বাস্তবায়ন সম্ভব: এফবিসিসিআই বিরোধীদলের উদ্দেশ্যই মানুষকে বিভ্রান্ত করা: প্রধানমন্ত্রী সড়ক দুর্ঘটনায় মে মাসে ৬২২ জন নিহত: যাত্রী কল্যাণ সমিতি বিনিয়োগে দক্ষিণ এশিয়ার প্রথম গন্তব্য হতে চায় ঢাকা: পররাষ্ট্রমন্ত্রী ক্রিকেটার নাঈমকে মারধরের অভিযোগে এসআইসহ তিন পুলিশ সদস্য প্রত্যাহার বার কাউন্সিলের এমসিকিউ পরীক্ষায় পাস করলেন জাইমা রহমান বাবার স্মৃতিবিজড়িত ‘পাতলী খাল’ পুনঃখননের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী কালো টাকা সাদা করার সুযোগ নেই: এনবিআর চেয়ারম্যান কক্সবাজারের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান
জাতীয় স্থানীয় সরকার নির্বাচন এক বছরের মধ্যে চায় সরকার: মির্জা ফখরুল
logo

স্থানীয় সরকার নির্বাচন এক বছরের মধ্যে চায় সরকার: মির্জা ফখরুল

আগামী এক বছরের মধ্যে স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের চেষ্টা করছে সরকার, বলেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

মঙ্গলবার (৫ মে) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জেলা প্রশাসক (ডিসি) সম্মেলনের ষষ্ঠ অধিবেশন শেষে প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

মন্ত্রী জানান, জেলা প্রশাসকরা স্থানীয় সরকার মন্ত্রণালয় সংক্রান্ত বিষয়ে বিভিন্ন পরামর্শ দিয়েছেন, যা ইতোমধ্যে গ্রহণ করা হয়েছে। তিনি বলেন, স্থানীয় সরকার গণতন্ত্রের অন্যতম ভিত্তি এবং তৃণমূল পর্যায়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান। এ খাতকে শক্তিশালী করা গেলে গণতন্ত্র আরও সুসংহত হবে।

মির্জা ফখরুল বলেন, জেলা প্রশাসকদের জনগণকে সঙ্গে নিয়ে কাজ করতে হবে এবং সরকারের বিভিন্ন কর্মসূচি বাস্তবায়নে নেতৃত্ব দিতে হবে। তিনি বলেন, জনগণই দেশের প্রকৃত মালিক, তাই তাদের সম্পৃক্ত করেই প্রশাসনিক কার্যক্রম পরিচালনা করতে হবে।

তিনি আরও বলেন, গত কয়েক বছরে স্থানীয় সরকার ব্যবস্থায় নানা ক্ষতি হয়েছে এবং দুর্নীতির ঘটনাও ঘটেছে। এসব বিষয় তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে এবং ভবিষ্যতে যেন এমন না ঘটে, সে বিষয়ে গুরুত্ব দেওয়া হবে।

এছাড়া প্রধানমন্ত্রীর ঘোষিত কর্মসূচিগুলো বাস্তবায়নেও সরকার কাজ করে যাচ্ছে বলে জানান তিনি।

খুঁজুন