শনিবার, ১৩ জুন ২০২৬
logo
Breaking News
বিএনপির রাজনীতি মানুষের জন্য: তারেক রহমান বাজেটের আকার বড় হলেও বাস্তবায়ন সম্ভব: এফবিসিসিআই বিরোধীদলের উদ্দেশ্যই মানুষকে বিভ্রান্ত করা: প্রধানমন্ত্রী সড়ক দুর্ঘটনায় মে মাসে ৬২২ জন নিহত: যাত্রী কল্যাণ সমিতি বিনিয়োগে দক্ষিণ এশিয়ার প্রথম গন্তব্য হতে চায় ঢাকা: পররাষ্ট্রমন্ত্রী ক্রিকেটার নাঈমকে মারধরের অভিযোগে এসআইসহ তিন পুলিশ সদস্য প্রত্যাহার বার কাউন্সিলের এমসিকিউ পরীক্ষায় পাস করলেন জাইমা রহমান বাবার স্মৃতিবিজড়িত ‘পাতলী খাল’ পুনঃখননের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী কালো টাকা সাদা করার সুযোগ নেই: এনবিআর চেয়ারম্যান কক্সবাজারের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান
জাতীয় সৌদি আরব থেকে দেশে ফিরেছেন মুশফিক
logo

সৌদি আরব থেকে দেশে ফিরেছেন মুশফিক

বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটার মুশফিকুর রহিম পবিত্র উমরাহ পালন শেষে অবশেষে দেশে ফেরার স্বস্তির খবর দিয়েছেন। সৌদি আরব থেকে দেশে ফেরার পথে আকাশপথ বন্ধ হয়ে পড়ায় তিনি জেদ্দা বিমানবন্দরে আটকা পড়েন।

এরপর থেকে বাংলাদেশের ক্রিকেটের ভক্ত-সমর্থকদের মনে চলতে থাকে অনিশ্চয়তার ঝড়। অবশেষে সবার মনে স্বস্তি ফিরিয়ে দেশের মাটিতে পা রাখলেন বাংলাদেশের তারকা ক্রিকেটার। আজ সকাল ১০টায় ঢাকায় নামেন তিনি।

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) দেশে ফেরার কথা থাকলেও ইরানকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পর আকাশপথ বন্ধ হয়ে যাওয়ায় জটিলতা তৈরি হয়। ওমরাহ শেষ করে দুবাই হয়ে দেশে ফেরার পরিকল্পনা থাকলেও দুবাই পৌঁছানোর পর ফ্লাইটটি আবার সৌদি আরবের জেদ্দায় ফেরত পাঠানো হয়। ফলে সৌদিতেই অবস্থান করতে হয় মুশফিককে।

রোববার (১ মার্চ) দিবাগত রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে মুশফিক জানান, তিনি দেশে ফেরার বিমানে উঠেছেন। পোস্টে তিনি লেখেন, আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নিরাপদে বিমানে চড়েছি। ইনশাআল্লাহ আগামীকাল (২ মার্চ) সকালে ঢাকায় নামব। ধন্যবাদ তাদেরকে যারা গত ২৪ ঘণ্টায় আমার সঙ্গে অনবরত যোগাযোগ করেছেন এবং অনেক দোয়া পাঠিয়েছেন। মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে বাড়িতে পৌঁছে দিন।

এর আগে, মুশফিকের দেশে ফেরা নিয়ে শঙ্কা তৈরি হলে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক গণমাধ্যমকে জানান, বিষয়টি তিনি ব্যক্তিগতভাবে মনিটর করছেন। তিনি বলেন, মুশফিকের সঙ্গে এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ড-এর সঙ্গেও যোগাযোগ রাখা হয়েছে। আশা করা হচ্ছিল, সোমবার (২ মার্চ) সকালেই একটি ফিরতি ফ্লাইটে দেশে ফিরতে পারবেন এই অভিজ্ঞ ক্রিকেটার।

খুঁজুন