শনিবার, ১৩ জুন ২০২৬
logo
Breaking News
জাতীয় পরিকল্পনা থেকে স্থানীয় উন্নয়ন ধারনায় পাবনায় নাগরিক সংলাপ অনুষ্ঠিত বুটেক্সের ৪১ থেকে ৪৭তম ব্যাচ নিয়ে জিজি প্যানেলের নির্বাচনী মতবিনিময় সভা যমুনার অবৈধ বালু মাফিয়া চক্র কি প্রচলিত আইনের ঊর্ধ্বে? প্রশ্ন আলোকদিয়াবাসীর বিএনপির রাজনীতি মানুষের জন্য: তারেক রহমান বাজেটের আকার বড় হলেও বাস্তবায়ন সম্ভব: এফবিসিসিআই বিরোধীদলের উদ্দেশ্যই মানুষকে বিভ্রান্ত করা: প্রধানমন্ত্রী সড়ক দুর্ঘটনায় মে মাসে ৬২২ জন নিহত: যাত্রী কল্যাণ সমিতি বিনিয়োগে দক্ষিণ এশিয়ার প্রথম গন্তব্য হতে চায় ঢাকা: পররাষ্ট্রমন্ত্রী ক্রিকেটার নাঈমকে মারধরের অভিযোগে এসআইসহ তিন পুলিশ সদস্য প্রত্যাহার বার কাউন্সিলের এমসিকিউ পরীক্ষায় পাস করলেন জাইমা রহমান
সারাবাংলা সৈয়দপুরে ওলামায়ে আহলে সুন্নাতের অভিষেক অনুষ্ঠান
logo

সৈয়দপুরে ওলামায়ে আহলে সুন্নাতের অভিষেক অনুষ্ঠান

নীলফামারীর সৈয়দপুরে নব গঠিত ওলেমায়ে আহলে সুন্নাত ওয়াল জামায়াতের অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৪ মে) দুপুরে শহরের আদিবা কনভেনশন হলে ওই অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। আহলে সুন্নাত ওয়াল জামায়াতের আকীদায় বিশ্বাসী আলেম উলেমা ও ইমাম মুয়াজ্জিনদের স্বার্থ রক্ষার নিমিত্ত্বে ওই ওলেমায়ে আহলে সুন্নাত ওয়াল জামায়াত গঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আহলে সুন্নাত ওয়াল জামায়াত বাংলাদেশের কো-চেয়ারম্যান আলহাজ্ব ড. আফজাল হোসেন। এতে সভাপতিত্ব করেন আলহাজ্ব মাওলানা মোহাম্মদ আলী মিসবাহী আশরাফী সাহেব।

এছাড়া মাওলানা আব্দুল ওয়াহেদ আশরাফীর সঞ্চালনায় উক্ত অভিষেক অনুষ্ঠানে বক্তব্য রাখেন মাওলানা জাকিরুল মুনির, মাওলানা মঈনুল ইসলাম আল কাদেরী, মাওলানা রিজওয়ান আল কাদেরী, মাওলানা শাহজাদা আশরাফী, মাওলানা মোরশেদুল কাদেরী, মাওলানা রাহাতুল আশেকীন, মাওলানা মুফতি মুহাম্মদ হামিদ জামাল আশরাফী, মাওলানা মোমিনুল ইসলাম রিজভী, মাওলানা রশিদুল ইসলাম, মাওলানা আব্দুল জব্বার রিজভী, মমতাজ রাসুল, আজহার সুলতানসহ বিভিন্ন মসজিদের ইমাম, খতিব ও আলেমরা উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন বর্তমান সমাজে মসজিদের ইমাম মুয়াজ্জিন আলেম উলেমারা সর্বক্ষেত্রেই উপেক্ষিত। ইমাম মুয়াজ্জিনদের স্বার্থ রক্ষা ও প্রকৃত ইসলাম আকায়েদে আহলে সুন্নাতের প্রচার ও প্রসারের জন্যই এই ওলেমা এ আহলে সুন্নাত ওয়াল জামায়াতের যাত্রা।
এতে মাওলানা রিজওয়ান আল কাদেরী সাহেবকে সভাপতি ও মাওলানা মুফতি মুহাম্মদ হামিদ জামাল আশরাফীকে সাধারণ সম্পাদক করে মোট মোট ৩৬টি পদে বিভিন্ন মসজিদের ইমাম মুয়াজ্জিনকে রেখে কমিটি করা হয়। এটির পরিসর ভবিষ্যতে আরও বাড়ানো হবে বলে জানানো হয়।

পরে শপথপাঠ শেষে সালাতো সালাম ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানটি শেষ হয়।  

-খবরপ্রতিদিন/ সি.ব

খুঁজুন