শনিবার, ১৩ জুন ২০২৬
logo
Breaking News
জাতীয় পরিকল্পনা থেকে স্থানীয় উন্নয়ন ধারনায় পাবনায় নাগরিক সংলাপ অনুষ্ঠিত বুটেক্সের ৪১ থেকে ৪৭তম ব্যাচ নিয়ে জিজি প্যানেলের নির্বাচনী মতবিনিময় সভা যমুনার অবৈধ বালু মাফিয়া চক্র কি প্রচলিত আইনের ঊর্ধ্বে? প্রশ্ন আলোকদিয়াবাসীর বিএনপির রাজনীতি মানুষের জন্য: তারেক রহমান বাজেটের আকার বড় হলেও বাস্তবায়ন সম্ভব: এফবিসিসিআই বিরোধীদলের উদ্দেশ্যই মানুষকে বিভ্রান্ত করা: প্রধানমন্ত্রী সড়ক দুর্ঘটনায় মে মাসে ৬২২ জন নিহত: যাত্রী কল্যাণ সমিতি বিনিয়োগে দক্ষিণ এশিয়ার প্রথম গন্তব্য হতে চায় ঢাকা: পররাষ্ট্রমন্ত্রী ক্রিকেটার নাঈমকে মারধরের অভিযোগে এসআইসহ তিন পুলিশ সদস্য প্রত্যাহার বার কাউন্সিলের এমসিকিউ পরীক্ষায় পাস করলেন জাইমা রহমান
সারাবাংলা সৈয়দপুরে ইসকন নিষিদ্ধের দাবিতে আলেমদের মানববন্ধন,বিক্ষোভ
logo

সৈয়দপুরে ইসকন নিষিদ্ধের দাবিতে আলেমদের মানববন্ধন,বিক্ষোভ

সৈয়দপুরে  ইসকন নিষিদ্ধের দাবীতে  আলেমদের মানববন্ধন বিক্ষোভ কর্মসূচি পালিত হয়েছে। শুক্রবার (২৪ অক্টোবর) বা জুমা শহরের পাঁচ মাথা মোড় (পুলিশ বক্সের সামনে) ওই মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালিত হয়। 

ইসকনের দ্বারা আলেম হত্যা, গাজীপুরের আশামনি ধর্ষন, টঙ্গীর খতিব অপহরণ, বুয়েটের আত্মস্বীকৃত ধর্ষক শ্রীশান্ত রায়সহ ইসকনের সকল উগ্রবাদী ও ধর্ষকদের দ্রুত বিচার করার দাবী জানানে হয়। তাওহীদি জনতার ব্যানারে ওই মানববন্ধনে বক্তব্য রাখেন মাওলানা রাহাতুল আশেকীন, মাওলানা হাসনাইন রেজা, মাওলানা মুফতি হামিদ জামাল, মাওলানা আব্দুল আজিম ও মাওলানা জিল্লুর রহমান প্রমুখ।

আয়োজিত মানববন্ধন কর্মসূচিতে সার্বিক সহযোগিতা করে ইয়ুথ ফাউন্ডেশন সৈয়দপুর নামে একটি সংগঠন। ফাউন্ডেশনের মোস্তাফিজুর রহমানের সঞ্চালনায় শাহরিয়ার আলমসহ সংগঠনের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

এ সময় এই সংগঠনের নেতৃবৃন্দ বলেন, উগ্রবাদী ইসকন যে অখন্ড ভারতের স্বপ্ন নিয়ে নিরীহি মুসলিমদের উপর অত্যাচার করছে তা সকল মুসলিম এক হয়ে প্রতিহত করবে। ভারতের উগ্রবাদী বিজেপি আরএসএস বজরং দলের প্রিসক্রিপশনে ইসকন যে দেশে বিশৃংখলা সৃষ্টি করছে প্রয়োজনে এসব অপতৎপরতার জন্য তরুণ আলেম সমাজ জিহাদে নামতে প্রস্তুত। 

ইসকনের অখন্ড ভারতের স্বপ্ন ধুলিসাৎ করতে বিভিন্ন মতের আলেমরা এক ব্যানারে উপস্থিত হয়েছে। এদেশে ইসকনের মত উগ্রবাদীদের ঠিকানা হবে না। অবিলম্বে তাঁদের কার্যক্রম নিষিদ্ধ করতে হবে অন্যাথায় আলেম সমাজ কঠোর কর্মসূচী নিয়ে মাঠে নামতে বাধ্য হবেন বলে বক্তারা তাদের বক্তব্যে উল্লেখ করেন। 

-খবরপ্রতিদিন/ সি.ব

খুঁজুন