শনিবার, ১৩ জুন ২০২৬
logo
Breaking News
যমুনার অবৈধ বালু মাফিয়া চক্র কি প্রচলিত আইনের ঊর্ধ্বে? প্রশ্ন আলোকদিয়াবাসীর বিএনপির রাজনীতি মানুষের জন্য: তারেক রহমান বাজেটের আকার বড় হলেও বাস্তবায়ন সম্ভব: এফবিসিসিআই বিরোধীদলের উদ্দেশ্যই মানুষকে বিভ্রান্ত করা: প্রধানমন্ত্রী সড়ক দুর্ঘটনায় মে মাসে ৬২২ জন নিহত: যাত্রী কল্যাণ সমিতি বিনিয়োগে দক্ষিণ এশিয়ার প্রথম গন্তব্য হতে চায় ঢাকা: পররাষ্ট্রমন্ত্রী ক্রিকেটার নাঈমকে মারধরের অভিযোগে এসআইসহ তিন পুলিশ সদস্য প্রত্যাহার বার কাউন্সিলের এমসিকিউ পরীক্ষায় পাস করলেন জাইমা রহমান বাবার স্মৃতিবিজড়িত ‘পাতলী খাল’ পুনঃখননের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী কালো টাকা সাদা করার সুযোগ নেই: এনবিআর চেয়ারম্যান
সারাবাংলা সৈয়দপুরে এক ইট ভাটায় দুই লাখ টাকা জরিমানা
logo

সৈয়দপুরে এক ইট ভাটায় দুই লাখ টাকা জরিমানা

কৃষি জমির মাটি কেটে ইট ভাটায় ব্যবহারের দায়ে নীলফামারীর সৈয়দপুরে এক ইট ভাটার মালিককে দুই লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) দুপুরে উপজেলার মুশরুত ধূলিয়া এলাকার মেসার্স এস এস জেড ব্রিকস ইট ভাটায় এই জরিমানা করা হয়। জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো রায়হান উদ্দীনের নেতৃত্ব জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল মামুন প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন। অভিযানে পুলিশ ও ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা সহায়তা করেন।

জানা যায়, দীর্ঘদিন ধরে কৃষি জমির মাটি কেটে এনে ইট ভাটায় ব্যবহার করা হচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে দুপুরে সেখানে অভিযান চালিয়ে ইট ভাটার মালিক রেজাউল ইসলামকে দুই লাখ টাকা জরিমানা করা হয়।

এবিষয়ে জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল মামুন বিষয়টি নিশ্চিত করেন এবং বলেন, এ অভিযান অব্যাহত থাকবে। 

খুঁজুন