শনিবার, ১৩ জুন ২০২৬
logo
Breaking News
জাতীয় পরিকল্পনা থেকে স্থানীয় উন্নয়ন ধারনায় পাবনায় নাগরিক সংলাপ অনুষ্ঠিত বুটেক্সের ৪১ থেকে ৪৭তম ব্যাচ নিয়ে জিজি প্যানেলের নির্বাচনী মতবিনিময় সভা যমুনার অবৈধ বালু মাফিয়া চক্র কি প্রচলিত আইনের ঊর্ধ্বে? প্রশ্ন আলোকদিয়াবাসীর বিএনপির রাজনীতি মানুষের জন্য: তারেক রহমান বাজেটের আকার বড় হলেও বাস্তবায়ন সম্ভব: এফবিসিসিআই বিরোধীদলের উদ্দেশ্যই মানুষকে বিভ্রান্ত করা: প্রধানমন্ত্রী সড়ক দুর্ঘটনায় মে মাসে ৬২২ জন নিহত: যাত্রী কল্যাণ সমিতি বিনিয়োগে দক্ষিণ এশিয়ার প্রথম গন্তব্য হতে চায় ঢাকা: পররাষ্ট্রমন্ত্রী ক্রিকেটার নাঈমকে মারধরের অভিযোগে এসআইসহ তিন পুলিশ সদস্য প্রত্যাহার বার কাউন্সিলের এমসিকিউ পরীক্ষায় পাস করলেন জাইমা রহমান
সারাবাংলা সৈয়দপুরে দাদার বিরুদ্ধে নাতনীকে ধর্ষণের অভিযোগ
logo

সৈয়দপুরে দাদার বিরুদ্ধে নাতনীকে ধর্ষণের অভিযোগ

নীলফামারীর সৈয়দপুরে  মোকছেদ আলী প্রামানিক (৫৬) নামে প্রতিবেশি এক দাদার বিরুদ্ধে  ১০ বছরের নাতনিকে ধর্ষণের অভিযোগ ওঠেছে। শিশুটি গুরুত্বর অসুস্থ হয়ে স্হানীয় ১০০ শয্যা বিশিষ্ট হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এ ঘটনায় ১ সেপ্টেম্বর সোমবার  সকালে মেয়েটির বাবা বাদী হয়ে সৈয়দপুর থানায় মামলা দায়ের করেছেন। পুলিশ প্রাথমিক তদন্তে ঘটনার সত্যতা পেয়েছে। অভিযুক্ত ব্যক্তি পলাতক রয়েছে। মোকছেদ আলী প্রামানিক বোতলাগাড়ী ইউনিয়নের জামবাড়ী তহশিলদার পাড়ার মৃত বাছরা আলী প্রামানিকের ছেলে। 

মামলার বিবরণে জানা যায়, গত ২৯ আগস্ট দুপুর ১ টার দিকে মোকছেদ আলী প্রামানিক তার ছেলের মেয়ের (নাতনী) প্রতিবেশি খেলার সাথী ওই শিশুটিকে ঘর ঝাড়ু দেয়ার কথা বলে তার শয়ন কক্ষে নিয়ে যান। এরপর শিশুটিকে জোরপূর্বক ধর্ষণ করে। পরে ২০ টাকা হাতে দিয়ে বিষয়টি কাউকে না জানানোর জন্য বলে। ঘটনাটি কেউকে জানালে মেরে ফেলার হুমকি দিয়ে শিশুটিকে বিদায় দেয়। কিন্তু পরবর্তীতে  শিশুটির প্রচন্ড জ্বর আসে এবং পরিবারের লোকজন দেখতে পায় তার পা ও প্রস্রাবের রাস্তা ফুলে গেছে। এর প্রেক্ষিতে জিজ্ঞাসা করার পর তারা জানতে পারে তার সাথে মোকছেদ আলী প্রামানিক জোড়পুর্বক ধর্ষণ করেছে। 

বিষয়টি জানাজানি হলে শিশুটিরই ক্ষতি হবে এমন কথা বলে পরিবারের লোকজনকে কোন রকম পদক্ষেপ নেওয়া থেকে বিরত রাখে এলাকার প্রভাবশালীরা। ক্ষতিপূরণ দেয়ার আশ্বাস দিয়ে ঘটনাটি ধামাচাপা দেয়ার চেষ্টা করা হয়। কিন্তু কয়েকদিন দেনদরবার করেও কোন ক্ষতিপুরণ না দেওয়ায় পরে মেয়েটির বাবা ১ সেপ্টেম্বর সকালে থানায় গিয়ে মামলা দায়ের করেন। 

সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আব্দুল ওয়াদুদ বলেন, প্রাথমিক তদন্তে ঘটনার সত্যতা পাওয়া গেছে। শিশুটি অসুস্থ। তাকে নীলফামারী সরকারী জেনারেল হাসপাতালে ডাক্তারী পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। মামলা করার বিলম্বের সুযোগে অভিযুক্ত মোকছেদ আলী প্রামানিক পালিয়ে গেছে। পলাতক আসামীকে গ্রেপ্তারে সার্বিক প্রচেষ্টা চালানো হচ্ছে।

-খবরপ্রতিদিন/ সি.ব

খুঁজুন