শনিবার, ১৩ জুন ২০২৬
logo
Breaking News
জাতীয় পরিকল্পনা থেকে স্থানীয় উন্নয়ন ধারনায় পাবনায় নাগরিক সংলাপ অনুষ্ঠিত বুটেক্সের ৪১ থেকে ৪৭তম ব্যাচ নিয়ে জিজি প্যানেলের নির্বাচনী মতবিনিময় সভা যমুনার অবৈধ বালু মাফিয়া চক্র কি প্রচলিত আইনের ঊর্ধ্বে? প্রশ্ন আলোকদিয়াবাসীর বিএনপির রাজনীতি মানুষের জন্য: তারেক রহমান বাজেটের আকার বড় হলেও বাস্তবায়ন সম্ভব: এফবিসিসিআই বিরোধীদলের উদ্দেশ্যই মানুষকে বিভ্রান্ত করা: প্রধানমন্ত্রী সড়ক দুর্ঘটনায় মে মাসে ৬২২ জন নিহত: যাত্রী কল্যাণ সমিতি বিনিয়োগে দক্ষিণ এশিয়ার প্রথম গন্তব্য হতে চায় ঢাকা: পররাষ্ট্রমন্ত্রী ক্রিকেটার নাঈমকে মারধরের অভিযোগে এসআইসহ তিন পুলিশ সদস্য প্রত্যাহার বার কাউন্সিলের এমসিকিউ পরীক্ষায় পাস করলেন জাইমা রহমান
সারাবাংলা সৈয়দপুরে ২ জন থাই ভিসা প্রতারক আটক
logo

সৈয়দপুরে ২ জন থাই ভিসা প্রতারক আটক

নীলফামারীর সৈয়দপুরের পল্লী থেকে দুইজন থাই ভিসা প্রতারক কে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ। শনিবার দিনগত রাত প্রায় ১টায় তাঁদের গ্রেফতার করা হয়। এসময় তাঁদের কাছ থেকে অ্যানড্রয়েড ফোন উদ্ধার করা হয়।

সূত্র জানায়, নীলফামারী পুলিশ সুপার এ এফ এম তারিক হোসেন খানের নির্দেশে পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) মো. আকতার হোসেনের নেতৃত্বে থাই জুয়ারিদের আটক করতে গেলে আসামিরা ডিবি পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করে। 

কিন্তু ডিবি পুলিশ উপজেলার ধলাগাছ মাঝাপাড়ার রবিউল ইসলামের ছেলে মুন্না ইসলাম (২০) ও একই এলাকার মনসুর আলীর ছেলে সানজিদ রায়হান (২২) কে গ্রেফতার করে। এসময় তাঁদের দুজনের অ্যানড্রয়েড মোবাইল ফোন উদ্ধার করা হয়।

নীলফামারী জেলা গোয়েন্দা শাখার এএসআই ইসমাঈল হোসেন জানান, আসামিদের গ্রেফতারের সময় কয়েকজন পালিয়ে যায়। এ ঘটনায় তাদের বিরুদ্ধে সৈয়দপুর থানায় মামলা করা হয়েছে।

-খবরপ্রতিদিন/ সি.ব

খুঁজুন