শনিবার, ১৩ জুন ২০২৬
logo
Breaking News
জাতীয় পরিকল্পনা থেকে স্থানীয় উন্নয়ন ধারনায় পাবনায় নাগরিক সংলাপ অনুষ্ঠিত বুটেক্সের ৪১ থেকে ৪৭তম ব্যাচ নিয়ে জিজি প্যানেলের নির্বাচনী মতবিনিময় সভা যমুনার অবৈধ বালু মাফিয়া চক্র কি প্রচলিত আইনের ঊর্ধ্বে? প্রশ্ন আলোকদিয়াবাসীর বিএনপির রাজনীতি মানুষের জন্য: তারেক রহমান বাজেটের আকার বড় হলেও বাস্তবায়ন সম্ভব: এফবিসিসিআই বিরোধীদলের উদ্দেশ্যই মানুষকে বিভ্রান্ত করা: প্রধানমন্ত্রী সড়ক দুর্ঘটনায় মে মাসে ৬২২ জন নিহত: যাত্রী কল্যাণ সমিতি বিনিয়োগে দক্ষিণ এশিয়ার প্রথম গন্তব্য হতে চায় ঢাকা: পররাষ্ট্রমন্ত্রী ক্রিকেটার নাঈমকে মারধরের অভিযোগে এসআইসহ তিন পুলিশ সদস্য প্রত্যাহার বার কাউন্সিলের এমসিকিউ পরীক্ষায় পাস করলেন জাইমা রহমান
সারাবাংলা সৈয়দপুর রেলকারখানায় চোরাই সরঞ্জামসহ লোহা চোর আটক
logo

সৈয়দপুর রেলকারখানায় চোরাই সরঞ্জামসহ লোহা চোর আটক

দেশের বৃহত্তম সৈয়দপুর রেলওয়ে কারখার সুউচ্চ প্রাচীর টপকে রেলের সরঞ্জাম চুরি দায়ে শ্যামল সিংহ (৪৬) নামে এক ব্যক্তিকে আটক করেছে রেলওয়ে নিরাপত্তা বাহিনী। বুধবার (২১ মে) দুপুরে ওই ব্যক্তিকে আটক করে সৈয়দপুর থানায় হস্তান্তর হস্তান্তর করা হয়।  

জানা যায়  কারখানার উঁচু দেওয়াল টপকে প্রায় প্রতিদিনই রেলওয়ে কোচ থেকে লোহা ও যন্ত্রাংশ চুরি করতো কে বা কারা। হ্যাসকো ব্লেড দিয়ে কোচের আন্ডার ফ্রেম ( কোচের নীচের অংশ) থেকে লোহা, ইস্পাত, পাইপ বিভিন্ন ফিটিংস চুরি যাচ্ছিল। এ অবস্থায় ওৎ পেতে থাকা রেলওয়ে নিরাপত্তা বাহিনীর (আরএনবি) সদস্যদের হাতে শ্যামল সিংহ (৪৫) নামে এক ব্যক্তি ধরা পড়ে। তার হাত থেকে চুরি যাওয়া রেলের বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়। 

ঘটনাটি ঘটেছে দেশের বৃহত্তম নীলফামারীর সৈয়দপুর রেলওয়ে কারখানার ইয়ার্ডে।আরএনবি সূত্র জানায়, নিরাপত্তা বাহিনী ও কারখানা শ্রমিকদের চোখ ফাঁকি দিয়ে প্রাচীর টপকে ভেতরে প্রবেশ করেন শ্যামল সিংহ নামের ওই ব্যক্তি।  তিনি কারখানা সংলগ্ন পাওয়ার হাউস এলাকার রাম সিংহ এর ছেলে।  ধরা পড়ার পর জিজ্ঞাসবাদে তিনি অপকর্মের কথা স্বীকার করে এবং নিয়মিত এভাবে কারখানায় চুরি করে।

সৈয়দপুর রেলওয়ে কারখানার নিরাপত্তা বাহিনীর ইন্সপেক্টর ইলিয়াস হোসেন জানান, চুরির দায়ে ওই শ্যামল সিংহ কে আটক করে সৈয়দপুর থানায় হস্তান্তর করা হয়েছে।  তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। কারখানার গেট বাজার সংলগ্ন জাবেদ, প্রধান ফটক সংলগ্ন এরশাদ ও গোলাহাট কবরস্থান সংলগ্ন মকবুল ও আফতাব নামের কয়েকটি লোহা চোরকে আটক করতে কঠোর ব্যাবস্হা নেয়া হয়েছে। অল্প দিনের মধ্যেই তাদের আটক করা হবে বলে জানান তিনি। 

সৈয়দপুর রেলওয়ে কারখানার বিভাগীয় তত্বাবধায়ক (ডিএস) শাহ সুফি নূর মোহাম্মদ সত্যতা স্বীকার করে বলেন, রেলওয়ে কারখানার নিরাপত্তা জোরদার করা হয়েছে। আগামীতে কারখানার লোহা চোর আটক করা হলে কঠোর ব্যবস্হা নেয়া হবে বলে জানান তিনি।

 -খবরপ্রতিদিন/ সি.ব

খুঁজুন